
শেষ আপডেট: 7 December 2023 15:28
দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনি সেরার সেরা। সমগ্র ভারতে প্রাক্তন ভারত অধিনায়কের অগণিত সমর্থকরা রয়েছেন। ধোনি নিজে প্রচারবিমুখ হলে কী হবে, তিনি কোথায় কী করছেন, সবটাই সোশ্যাল মিডিয়ায় ফলাও করে প্রকাশ পায়।
সম্প্রতি একটি ঘটনা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে। দিল্লির এক বেসরকারি স্কুলে গজধর নামে এক ছাত্রের পরীক্ষার খাতা ভাইরাল হয়েছে। সেই খাতায় দেখা গিয়েছে, সব প্রশ্নের জবাবে ওই ছাত্র ‘থালা’ লিখে গিয়েছে। চেন্নাইতে থালা মানে সেরার সেরা। ওই ছাত্র যে ধোনিকেই সকলের মধ্যে সেরা ক্রিকেটার মানে, তার সব জবাবেই পরিষ্কার হয়ে গিয়েছে। স্কুল কর্তৃপক্ষ অবশ্য ছাত্রটির পরীক্ষার খাতা দেখার পরেই সাসপেন্ড করে দিয়েছে।
I don't think I can run You tube channel. I am kind of a person who can post 2-3 videos in a day and then disappear from Social Media for 1 year . ~ MS Dhoni pic.twitter.com/0cLaHOXTzU
— DIPTI MSDIAN (@Diptiranjan_7) December 2, 2023
ওই খাতা প্রকাশ্যে আসার পরে অনেকেই আবার লিখেছেন, গজধর সব প্রশ্নের জবাবে ‘থালা’ না লিখে সাত (৭) লিখতে পারত। কারণ যেহেতু এটি অঙ্ক পরীক্ষা, সেই কারণে কোনও সংখ্যা লিখেও ধোনি-প্রেম বোঝানো যেত।
ধোনি ক্রিকেটের মূল ধারা থেকে সরে এসে বর্তমানে আইপিএলই খেলছেন। তাও আইপিএলে মাস তিনেক আগে থেকে প্রস্তুতি শুরু করেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। ধোনি যে সব প্রজন্মের কাছে সমানভাবে জনপ্রিয়, সেটি ওই ছাত্রের মাহির প্রতি ভালবাসাতেই স্পষ্ট হয়ে গিয়েছে।