Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফাইনালের টিকিট কনফার্ম করতে কেকেআরের দরকার ১৩৬

দ্য ওয়াল ব্যুরো: কথায় রয়েছে, দিল্লি (Delhi) অনেকদূর। তবে আইপিএলে (IPL) বুধবারের ম্যাচের গতিপ্রকৃতি যা তাতে কেকেআরের (KKR) কাছে দিল্লি দূর নয়, সহজ এক রাস্তা। ম্যাচের দ্বিতীয়ার্ধে সবকিছু ঠিক থাকলে কেকেআর জিতে যাবে। কারণ তাদের করতে হবে মাত্

ফাইনালের টিকিট কনফার্ম করতে কেকেআরের দরকার ১৩৬

শেষ আপডেট: 13 October 2021 16:16

দ্য ওয়াল ব্যুরো: কথায় রয়েছে, দিল্লি (Delhi) অনেকদূর। তবে আইপিএলে (IPL) বুধবারের ম্যাচের গতিপ্রকৃতি যা তাতে কেকেআরের (KKR) কাছে দিল্লি দূর নয়, সহজ এক রাস্তা। ম্যাচের দ্বিতীয়ার্ধে সবকিছু ঠিক থাকলে কেকেআর জিতে যাবে। কারণ তাদের করতে হবে মাত্র ১৩৬ রান। শারজার মাঠ রানের খনি, সেখানে এই রান করা কিছুই নয়। দিল্লিকে আগে ব্যাটিং করতে পাঠিয়ে মরগ্যান যে মোক্ষম চাল দিয়েছেন, তা বোঝা গিয়েছে। দিল্লি ২০ ওভারে ১৩৫/৫-র বেশি করতে পারেনি। শিখর ধাওয়ান (৩৬) ও শ্রেয়স আইয়ার (৩০) ছাড়া বলার মতো রান মার্কাস, আর পৃথ্বীর, দু’জনেই ১৮ রান করেছেন। দলনেতা ঋষভ আউট ছয় রানে। আরও পড়ুন: ‘পুজো আসবে-যাবে, সানা আগে কেরিয়ার তৈরি করে নিক’, বলছেন ‘গর্বিত বাবা’ কেকেআর বোলিংয়ে সফল বরুণ, শিবম ও লকি। বরুণ তার মধ্যে দুটি উইকেট নিয়েছেন। নাইটদের বোলিং ও ফিল্ডিং ভাল হয়েছে। মরগ্যানের দল পরিচালনার জবাব নেই। প্রথম পর্বে ভালো খেলতে না পারলেও দ্বিতীয় পর্বে নিজেদের ৭টি ম্যাচের ৫টিতে জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গিয়েছে কলকাতা। অন্যদিকে এ বারের আইপিএলের শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছে ঋষভ পন্থের দিল্লি। দুই দলই ফাইনালে পৌঁছনোর অন্যতম দাবিদার। গতবার রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল শ্রেয়স আইয়ারের দিল্লিকে। অন্যদিকে কেকেআর এর আগে ২ বার চ্যাম্পিয়ন হয়েছে। এখনও পর্যন্ত আইপিএলে মোট ২৭ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে কেকেআর জিতেছে ১৫ বার। দিল্লি জিতেছে ১২ বার। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ

```