Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সৌরভ নন, ইডেনে দিল্লি প্রথম ব্যাটিং করেছে ঋষভের একক সিদ্ধান্তেই

আইপিএলে খেলার চরিত্র এমনিতেই ধরা যায় না। কিন্তু দিল্লি ক্যাপিটালস দল ভেবেছিল, প্রথমে ব্যাটিং করে ২২০-র বেশি রান করে দিতে পারলে শেষে গিয়ে চাপে পড়ে যাবে কেকেআর।

সৌরভ নন, ইডেনে দিল্লি প্রথম ব্যাটিং করেছে ঋষভের একক সিদ্ধান্তেই

শেষ আপডেট: 30 April 2024 16:36

দ্য ওয়াল ব্যুরো: ঘরের মাঠে ইডেনের পিচের চরিত্র ভাল বুঝবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই কারণে সোমবার দিল্লি ক্যাপিটালস টসে জিতে প্রথমে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিতে অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। ভাবা গিয়েছিল, সৌরভই কি তা হলে অঙ্কে ভুল করলেন!

আইপিএলে খেলার চরিত্র এমনিতেই ধরা যায় না। কিন্তু দিল্লি ক্যাপিটালস দল ভেবেছিল, প্রথমে ব্যাটিং করে ২২০-র বেশি রান করে দিতে পারলে শেষে গিয়ে চাপে পড়ে যাবে কেকেআর। কিন্তু ওই সিদ্ধান্ত বুমেরাং হয়ে গিয়েছে সৌরভের দিল্লির ক্ষেত্রে।

দিল্লি টিম মিটিংয়ে পন্টিং ও সৌরভরা বলেছিলেন, টসে জিতে প্রথমে ফিল্ডিং নিলে ম্যাচের নিয়ন্ত্রণ তাদের দিকে থাকতে পারে। কিন্তু দলের অধিনায়ক ঋষভই দলের বাকিদের বোঝান, ব্যাটিং নিয়ে বড় রান সামনে রাখতে পারলে আখেরে তাদের ভাল হবে। সেক্ষেত্রে এত দর্শকের মধ্যে পরে ব্যাটিং করলে চাপে পড়ে যেতে পারে কলকাতাই। কিন্তু সেই পরিকল্পনা খাটেনি।

দিল্লি করেছে ১৫৩/৯। নাইট বোলারদের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি দিল্লির ব্যাটাররা। সর্বোচ্চ রান করেছেন দলের স্পিনার, টেলএন্ডার ব্যাটার কুলদীপ যাদব। তারপরেই সর্বোচ্চ রান ঋষভের। বাকিরা সেইভাবে কেউ সফল নন।

খেলা শেষে কেন আগে ব্যাটিং নিয়েছেন, সেই নিয়ে সঞ্চালককে দিল্লি অধিনায়ক বলেছেন, আমরা ভেবেছিলাম প্রথমে ব্যাটিং করে ২০০ রান তুলতে পারলেও বিপক্ষ দলকে চাপে রাখা যেতো। কিন্তু আমাদের ব্যাটিং পুরো ফ্লপ করেছে। একেকটি দিন এমন হয়, কোনওটাই ক্লিক করে না।


```