Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লি টিমের ব্যাট-প্যাড চুরি এয়ারপোর্টে, কেকেআরের বিরুদ্ধে মাঠে নামার আগেই বিপর্যয়

দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএলে এখনও ভাগ্যের শিঁকে ছেঁড়েনি দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals)। পর পর হারে এমনিতেই বিধ্বস্ত ডেভিড ওয়ার্নাররা। এর মধ্যেই উটকো ঝামেলা। প্লেয়ারদের কিট ব্যাগ থেকে উধাও বিপুল টাকার সামগ্রী। কলকাতা নাইট রাইডার্স

দিল্লি টিমের ব্যাট-প্যাড চুরি এয়ারপোর্টে, কেকেআরের বিরুদ্ধে মাঠে নামার আগেই বিপর্যয়

শেষ আপডেট: 19 April 2023 11:05

দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএলে এখনও ভাগ্যের শিঁকে ছেঁড়েনি দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals)। পর পর হারে এমনিতেই বিধ্বস্ত ডেভিড ওয়ার্নাররা। এর মধ্যেই উটকো ঝামেলা। প্লেয়ারদের কিট ব্যাগ থেকে উধাও বিপুল টাকার সামগ্রী।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামার আগেই দিল্লি শিবিরে এই চুরির (stolen) ঘটনা ঘটল। সূত্রের খবর, রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ শেষে দিল্লিতে ফেরে। কিন্তু দিল্লিতে নামার পর দেখা যায় প্লেয়ারদের ব্যাট (bat) সহ অনেক সামগ্রী উধাও। বিমানবন্দর থেকেই চুরি গেল দামী সব সামগ্রী।

দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে জানান হয়েছে, ডেভিড ওয়ার্নাররের তিনটে ব্যাট, মিচেল মার্শের দুটো ব্যাট এছাড়াও একাধিক প্লেয়ারের জুতো, গ্লাভস ও বাকি সামগ্রী উধাও হয়ে গিয়েছে। জানা গিয়েছে, এই ঘটনায় প্রতিটা প্লেয়ার চমকে গিয়েছেন। দলের তরফে এই চুরির বিষয়টা পুলিশ, লজিস্টিক বিভাগ ও বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান হয়েছে।

সূত্রের খবর, কিট চুরি যাওয়ার পর দল অর্ধেক সামগ্রী নিয়ে অনুশীলন করেছে। পাশাপাশি এই বিষয়টি ফ্র‍্যাঞ্চাইজিকে জানান হয়েছে।

সিরাজকে মোটা টাকার প্রস্তাব, বোর্ডকে জানাল আরসিবি তারকা, ফের গড়াপেটার ছায়া আইপিএলে


```