Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কান ঘেঁষে জিতে গেল সৌরভ ও ঋষভের দিল্লি, শেষ ওভারে স্নায়ুর চাপে ভুগল গুজরাত

চলতি আইপিএলে দুরন্ত ফর্মে বিরাজ করছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। তিনি এই আসরে প্রায় প্রতি ম্যাচেই রান পাচ্ছেন।

কান ঘেঁষে জিতে গেল সৌরভ ও ঋষভের দিল্লি, শেষ ওভারে স্নায়ুর চাপে ভুগল গুজরাত

দিল্লি ক্যাপিটালস খেলোয়াড়দের উচ্ছ্বাস - ফাইল চিত্র

শেষ আপডেট: 24 April 2024 23:29

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি জিতে গেল মাত্র চার রানে। শেষ ওভারে চাপ ধরে রাখতে পারলেন না রশিদ খানরা। দিল্লির ২২৪ রানের জবাবে গুজরাত ২২০ রানে এসে থমকে গিয়েছে।

গুজরাত দলের হয়ে রান করেছেন সাই সুদর্শন (৬৫), ডেভিড মিলার (৫৫) ও ঋদ্ধিমান সাহা (৩৯)। দলের নেতা গিল ছয় রানে ফিরে গেছেন। দিল্লির হয়ে তিন উইকেট নিয়েছেন রাশিখ সালাম। কুলদীপ যাদব দুই উইকেট নেন। চলতি আইপিএলে দুরন্ত ফর্মে বিরাজ করছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। তিনি এই আসরে প্রায় প্রতি ম্যাচেই রান পাচ্ছেন। টি ২০ বিশ্বকাপে যে ঋষভের স্থান প্রায় পাকা, সেটি তাঁর খেলার ছন্দতেই পরিষ্কার।

সৌরভ গঙ্গোপাধ্যায় পর্যন্ত বলেছেন, ঋষভকে রেখেই টি ২০ বিশ্বকাপের দল হওয়া উচিত। দিল্লি দলের ডিরেক্টরের ভরসার মর্যাদা দিলেন ঋষভ, তিনি বুধবার ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে করলেন ৪৩ বলে ৮৮ রান, যে ইনিংসে রয়েছে পাঁচটি বাউন্ডারি ও ৮টি ওভার বাউন্ডারি। ঋষভের শটের ফুলঝুরিতে বিপক্ষ বোলাররা থই খুঁজে পাননি। পাশাপাশি অক্ষর প্যাটেলও দারুণ খেলেছেন, তাঁর সংগ্রহ ৪৩ বলে ৬৬ রান, যারমধ্যে রয়েছে পাঁচটি চার ও চারটি ছক্কা। দুই ব্যাটারের দাপটে দিল্লি দল করেছে ২০ ওভারে ২২৪ রান চার উইকেটে।  

অক্ষর আউট হয়ে যেতে তারপরে মাঠে নেমে ট্রিস্তান স্তাবস সাত বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন, ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছয়। গুজরাত বোলারদের মধ্যে একমাত্র সন্দীপ ওয়ারিয়ের তিন উইকেট নিয়েছেন ১৫ রানে। না হলে বাকি বোলারদের মধ্যে সবাই বেধড়ক মার খেয়েছেন।

৪৪ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পরে প্রকৃত অধিনায়কের মতো ঋষভ দলকে বড় রানের দিকে নিয়ে যেতে পেরেছেন। সেই কাজে সহায়তা করেছেন অক্ষর ও স্টাবস। ঋষভের খেলা দেখে মনেই হচ্ছে না তিনি পথ দুর্ঘটনার কারণে বহুদিন ক্রিকেটের বাইরে ছিলেন। এদিন জয়েও দলের নেতার অনেক অবদান।


```