
শেষ আপডেট: 15 December 2023 18:25
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় মহিলা ক্রিকেট দলে তিনি সবসময়ই প্রথম সারির ক্রিকেটার। ভারতীয় জার্সিতে তিনি দলকে বহু ম্যাচেই জিতিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচেও ত্রাতার ভূমিকায় সেই দীপ্তি শর্মাই। ৫ উইকেট নিয়ে ব্রিটিশ মহিলাদের তিনি একাই ধরাশায়ী করে দেন। তাঁর দাপটেই ইংল্যান্ড ১৩৪ রানে অলআউট হয়ে যায়। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও প্রথম ইনিংসে লড়াই করেছেন তিনি।
পশ্চিমবঙ্গের বাসিন্দা না হয়েও ঘরোয়া ক্রিকেটে বাংলা দলের হয়ে খেলেন দীপ্তি। মুম্বইয়ে ঘরের মাঠের টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত কৌর। প্রথম ইনিংসেই ৪০০ রানের গন্ডি পেরিয়ে যায় ভারতীয় মহিলা ব্যাটাররা। এত রানে পৌঁছনোর পিছনেও কথা বলেছিল দীপ্তির ব্যাট। শেষের দিকে নেমে ১১৩ বলে ৬৭ রানের মুল্যবান ইনিংস খেলেন তিনি।
ভারতের প্রথম ইনিংসের ৪২৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড অলআউট মাত্র ১৩৬ রান। দীপ্তি একাই নেন ৫ উইকেট। ৫.৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৭ রান দিয়েছেন এই ডানহাতি স্পিনার। টেস্ট ম্যাচে এটাই দীপ্তির নেওয়া প্রথম ৫ উইকেট। ভারতীয় মহিলাদের এত রান তোলার পর অনেকেই ভেবেছিলেন ইংল্যান্ড ব্যাটাররাও বড় রান তুলবেন। ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনাই বেশি দেখা দিয়েছিল। যদিও এখন ম্যাচ জেতার ব্যাপারে ভারতের দিকেই পাল্লা ভারী।
????????????????????! ???? ????
— BCCI Women (@BCCIWomen) December 15, 2023
Take. A. Bow Deepti Sharma! ???? ????
Absolutely sensational effort from her to scalp her first five-wicket haul in Test cricket ???? ????
Follow the Match ▶️ https://t.co/UB89NFaqaJ #TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/QeMi7b8vFw
এদিন প্রথম থেকেই উইকেট হারাতে শুরু করে ইংল্যান্ড। ইংরেজ ব্যাটার ন্যাট শিভার-ব্রান্ট (৫৯) ছাড়া রান পাননি কেউই। ২০ রানের গন্ডি পের হতে পারেননি কোনও ব্যাটারই। দীপ্তি ছাড়াও ২ উইকেট পেয়েছেন স্নেহ রাণা। একটি করে উইকেট পেয়েছেন রেণুকা সিং ও পূজা ভাস্ত্রাকর।
প্রথম ইনিংসে ২৯২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ফের ব্যাট করতে নামেন হরমনপ্রীতরা। যদিও প্রথম ইনিংসের মতো রানের ফুলঝুরি দেখা যাচ্ছে না তাঁদের ব্যাটে। দ্বিতীয় দিনের শেষে ভারত ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান করেছে। ক্রিজে ৪৪ রান করে টিকে আছেন অধিনায়ক হরমনপ্রীত। এখন দেখার তৃতীয় দিনে কী করেন ভারতীয় মহিলারা।