গ্যালারিতে উপচে পড়ল প্রেম, খেলা শেষে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দীপকের
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল (IPL) খেলাটাই এক বিনোদন (Entertainment)। হারলেও ক্রিকেটারদের মধ্যে ভ্রুক্ষেপ থাকে না। এমনও দেখা গিয়েছে, দল হারার পরে সেই দলের ক্রিকেটার বিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে মার্কেটিং সারছেন।
এবার অবশ্য দুবাইতে দেখা গেল এক অন
শেষ আপডেট: 7 October 2021 15:45
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল (IPL) খেলাটাই এক বিনোদন (Entertainment)। হারলেও ক্রিকেটারদের মধ্যে ভ্রুক্ষেপ থাকে না। এমনও দেখা গিয়েছে, দল হারার পরে সেই দলের ক্রিকেটার বিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে মার্কেটিং সারছেন।
এবার অবশ্য দুবাইতে দেখা গেল এক অন্য চিত্র। চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার দীপক চাহার (Deepak Chahar) প্রেম নিবেদন করলেন বান্ধবীকে, আবার তাঁকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাবও দিলেন। যা দেখে অনেকে যেমন প্রশংসা করছেন, কেউ কেউ আবার বলছেন লোক দেখানো!
ধোনির দলের পেসার চাহার পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল ম্যাচের শেষে গ্যালারিতে গিয়ে বিয়ের প্রস্তাব দেন বান্ধবীকে। এতদিন গ্যালারিতে দর্শকদের এমন কাণ্ড দেখেছেন অনেকেই। তবে চাহার সেই চিত্রনাট্যে চমক আনলেন বলা যায়।
আরও পড়ুন: আইপিএলে পরেরবার অন্য ভূমিকায় ধোনি? অবসর নেবেন চেন্নাইয়ের দর্শকদের সামনে
স্বাভাবিকভাবেই চাহারের প্রস্তাবে সম্মতি জানান তাঁর বান্ধবী। দীপকের এমন বিশেষ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে নেট পাড়ায় রেকর্ড করেছে এই ভিডিও।
https://twitter.com/StarSportsIndia/status/1446117127488897027
আইপিএলের তরফেও তাদের পেজে চাহারের বান্ধবীকে হাঁটু গেড়ে বসে প্রোপোজ করার ভিডিও পোস্ট করা হয়েছে। চেন্নাই সুপার কিংসের তরফেও দীপককে অভিনন্দন জানিয়ে ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়।
দীপক নিজেও ইনস্টাগ্রামে পোস্ট করেন এমন স্মরণীয় মুহূর্তের ছবি। যদিও চেন্নাই এদিন ম্যাচ হেরে বসে পাঞ্জাব কিংসের কাছে। জিতলে এটি দারুণ বিষয় হতো।
আবার অনেকেই সমালোচনাও করেছেন দীপকের। বলছেন, এমন আদিখ্যেতা না দেখালেই পারতেন চাহার। সবটাই সাজানো, এটি আসলে নিজেদের দর বাড়ানোর খেলা!
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'