Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

রেফারির বদান্যতায় এক নম্বরে থাকা যায় না : দেবাশিস দত্ত

এই জয়ের পর তিনি চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকেও কার্যত খোঁচা দিতে ছাড়লেন না।

রেফারির বদান্যতায় এক নম্বরে থাকা যায় না : দেবাশিস দত্ত

মোহনবাগানের সাফল্যে উচ্ছ্বসিত দেবাশিস দত্ত

শেষ আপডেট: 28 January 2025 15:11

দ্য ওয়াল ব্যুরো : সোমবার (২৭ জানুয়ারি) রাতে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে দুরন্ত জয়লাভ করেছে। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত এই ম্যাচে মেরিনার্সরা ১-০ গোলে জয়লাভ করে। আর সেইসঙ্গে ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট সংগ্রহ করে তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল।

প্রসঙ্গত, মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেছেন লিস্টন কোলাসো। এই বিশ্বমানের গোল নিয়ে ইতিমধ্যে প্রশংসার ঝড় বয়ে গিয়েছে। ম্যাচের শেষে লিস্টনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন বাগান সচিব দেবাশিস দত্ত। তিনি বললেন, 'লিস্টন আগেও প্রচুর ভাল ভাল গোল করেছে। এই মরশুমে তেমন গোল ও করতে পারছিল না। তবে আজকের এই গোলটা করার পর আমার মনে হয় ও আত্মবিশ্বাস ফিরে পাবে।'

এই জয়ের পর তিনি চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকেও কার্যত খোঁচা দিতে ছাড়লেন না। বললেন, 'রেফারির বদান্যতায় কখনও এক নম্বর হওয়া যায় না। দিনের পর দিন একটা দল কখনই আইএসএল লিগ টেবিলে এক নম্বরে থাকতে পারে না। যারা বলে, তারা আসলে ফুটবল বোঝে না। তারা মূর্খ।'

সঙ্গে তিনি আরও যোগ করেন, 'আমরা প্রত্যেকটা ম্যাচ জিততেই অভ্যস্ত। দুটো ম্যাচ ড্র করলে চাপে পড়ে যাই। অনেক দলই আছে, যারা ১০ ম্যাচ পরে একটায় জিতে মনে করে অনেক বড়ো কিছু করে ফেলেছে। কিন্তু, আমাদের প্রত্যেকটা ম্যাচ জিততে হয়। আজকের ম্যাচটা সত্যিই খুব কঠিন ছিল। বেঙ্গালুরুর মতো প্রতিপক্ষকে হারানো অতটাও সহজ নয়। ওদের হারানোটা অনেক বড় ব্যাপার।'


```