Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: ওপেন কিংবা চার নম্বর, ‘যে কোনও ভূমিকায় সমানে লড়ে যান’ রাহুল, প্রশংসায় বাদানি

গতকালের জয়ের জন্য রাহুলের গুরুত্বপূর্ণ ভূমিকা মেনেও নিয়েছেন কোচ হেমঙ্গ বাদানি। জানিয়েছেন, দলের নির্ভরযোগ্য ওপেনারের লক্ষ্যই ছিল চেন্নাইয়ের স্পিনার নুর আহমেদকে ধাতস্থ হতে না দেওয়া।

IPL 2025: ওপেন কিংবা চার নম্বর, ‘যে কোনও ভূমিকায় সমানে লড়ে যান’ রাহুল, প্রশংসায় বাদানি

কে এল রাহুল

শেষ আপডেট: 6 April 2025 11:54

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ অফ ফর্মের খরা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পুনর্জন্ম হয়েছে কে এল রাহুলের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঋষভ পন্থের বদলে তাঁর উপর আস্থা রেখেছিলেন কোচ গৌতম গম্ভীর। রাহুল সেই বিশ্বাসের দাম দিয়েছেন। ৪ ইনিংসে সংগ্রহ ১৪০ রান। অপরাজিত থেকেছেন ৩ ইনিংস।

এই ফর্মের ধারা বজায় রয়েছে চলতি আইপিএলেও। গতকাল চেন্নাইকে তাদের ঘরের মাঠে পরাস্ত করেছে দিল্লি। সেটাও দীর্ঘ ১৫ বছর পর। জয়ের অন্যতম কাণ্ডারী লোকেশ রাহুল। ৫১ বলে ৭৭ রানের ইনিংসের সুবাদে চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ১৮৩ রান দাঁড় করায় দিল্লি ক্যাপিটালস। পরে নেমে সিএসকে গুটিয়ে যায় ১৫৮ রানে।

গতকালের জয়ের জন্য রাহুলের গুরুত্বপূর্ণ ভূমিকা মেনেও নিয়েছেন কোচ হেমঙ্গ বাদানি। জানিয়েছেন, দলের নির্ভরযোগ্য ওপেনারের লক্ষ্যই ছিল চেন্নাইয়ের স্পিনার নুর আহমেদকে ধাতস্থ হতে না দেওয়া। রাহুলের আক্রমণাত্মক শটের জেরে আখেরে খুব একটা সুবিধেও করে উঠতে পারেননি নুর। এই কারণে বাদানি বলেন, ‘রাহুল জানত বিপক্ষের সেরা বোলারের আত্মবিশ্বাস একবার ভেঙে দিলে তাদের প্রত্যাবর্তন করাটা অসম্ভব হয়ে উঠবে।‘

প্রসঙ্গত, ভারতীয় দলের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক নীচে ব্যাট করতে দেখা গিয়েছিল রাহুলকে। দিল্লির হয়ে আইপিএলে তিনি ওপেনে নামছেন। এই নিয়ে অবশ্য কোনও সমস্যা দেখছেন না বাদানি। বলেছেন, ‘রাহুল বহুদিন ধরে ক্রিকেট খেলছে। ক্রিজে সময় কাটানোর গুরুত্ব বোঝে ও। ভারতের হয়ে ওপেনে নেমেছে। ইদানীং সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে ৪ কিংবা ৫ নম্বরে খেলেছে। তাই আমার মনে হয় না বারবার জায়গা বদল নিয়ে ওর কোনও ঝামেলা হবে বলে। রাহুলের জায়গায় অন্য কেউ হলে আমি বারবার জায়গা পরিবর্তন সংক্রান্ত সমস্যাটা বুঝতে পারতাম। কিন্তু কেএল রাহুলের ক্ষমতা ও মানসিকতা—দুটোই এতটাই পোক্ত, যে এতে ওর অসুবিধা হওয়ার কথা নয়। ওপেন এবং ৪ নম্বর—দু’জায়গাতেই সমানে খেলে যেতে পারে।‘


```