Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ঘরের মাঠে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন ওয়ার্নার

ঘরের মাঠকে বিদায় জানিয়ে দিলেন ডেভিড ওয়ার্নার। 

ঘরের মাঠে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন ওয়ার্নার

শেষ আপডেট: 14 February 2024 14:11

দ্য ওয়াল ব্যুরো: ঘরের মাঠকে বিদায় জানিয়ে দিলেন ডেভিড ওয়ার্নার। 

নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলে ফেলেছেন অস্ট্রেলিয়া ওপেনার। ওয়ার্নার আগেই জানিয়েছেন, চলতি বছরের টি ২০ বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসর নেবেন।

অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপের আগে যেহেতু আর কোনও আন্তজার্তিক টি ২০ ম্যাচ নেই, সেই কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মঙ্গলবারের তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটিই দেশের মাঠে ওয়ার্নারের শেষ ম্যাচ।

পার্থে ম্যাচ সেরা হওয়ার পর আবেগরুদ্ধ হয়ে নিজের অবসরের বিষয়টি আবার মনে করিয়ে দিলেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার গিলক্রিস্টকে বাঁহাতি ওপেনার বলেন, সত্যিই ওয়ার্নারের বিদায় ভালভাবে শেষ হয়েছে। এখন সময় এসেছে তরুণদের, তাদের প্রতিভা দেখানোর। আমাদের এখানেও বহু প্রতিভাবান ক্রিকেটার আছে, তাদের তুলে আনতে হবে। আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ ভাল।

ওয়ার্নারকে নিয়ে অসি অধিনায়ক মিচেল মার্শ বলেন, অবশ্যই এটি ডেভিডের জন্য একটি দুর্দান্ত কেরিয়ার ছিল। আমার মনে হয় যেভাবে (সেই ইনিংস দিয়ে) শেষ করাটা তার জন্য উপযুক্ত ছিল, সেটি আমরা পারিনি। জয় পেলে ভাল হতো।

গত জানুয়ারি মাসে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলা দীর্ঘ ফরম্যাটের খেলা থেকে অবসর নিয়েছেন ওয়ার্নার। জানিয়ে দিয়েছেন, বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ার্নার খেলবেন।

অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টির ইতিহাসে এরইমধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়ে গেছেন ওয়ার্নার। এ তালিকায় সবার উপরে আছ্নে প্রাক্তন  অধিনায়ক অ্যারন ফিঞ্চ। টি ২০ ফিঞ্চের মোট রান ৩১২০। আর সংক্ষিপ্ত ফরম্যাটের এই খেলায় ওয়ার্নারের রান ৩০৬৭ রান।


```