
শেষ আপডেট: 9 December 2023 22:28
দ্য ওয়াল ব্যুরো: বহু ক্রীড়াবিদ রয়েছেন, যাঁরা মিডিয়াকে এড়িয়ে চলেন। তাঁরা মনে করেন, মিডিয়াই পারে তাঁদের ব্যক্তিগত জীবনকেও প্রকাশ্যে এনে দিতে। কিন্তু ব্যতিক্রমও রয়েছেন। ঠিক তেমনই ব্যক্তিত্ব অস্ট্রেলিয়ার নামী ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, নিজের মেয়েদের তিনি সাংবাদিক কিংবা আইনজীবী তৈরি করবেন।
ওয়ার্নার ক্রিকেটে বেশ মজার চরিত্র, তিনি সমানভাবে বর্ণময়ও। তাঁর বড় আইভি ওয়ার্নারকে দেখা গিয়েছে টিভি চ্যানেলের সাংবাদিকের ভূমিকায়। সেই ছবি ওয়ার্নার তো বটেই, পাশাপাশি আইপিএলে তাঁর ফ্রাঞ্চাইজি দলও পোস্ট করেছে।
David Warner's daughter interviewing her dad and Ravi Shastri. Beautiful ♥️ #BBL13 pic.twitter.com/EqFMfgoPG6
— Farid Khan (@_FaridKhan) December 8, 2023
ছবির ক্যাপশনে ওয়ার্নার লিখেছেন, ‘ব্রেকিং! আইভি ওয়ার্নার গেটস দিস সামার্স হটেস্ট নিউজ।’ এই গ্রীষ্মের সেরা গরমাগরম ব্রেকিং খবরটা দিচ্ছে আইভি ওয়ার্নার। আইভি বাবাকে প্রশ্ন করেছে, ‘হে ড্যাড, ওয়ান্টস টু টেল আস ইওর পিকস ফর দ্য অকশন?’ বাবা তুমি কী আমাকে বলবে আইপিএল নিলামে তুমি কাদের নিলামে তুলতে চাইবে?
ওয়ার্নারের বড় কন্যা আবার রবি শাস্ত্রীর সাক্ষাৎকারও নিয়েছে। শাস্ত্রীকেও খেলা নিয়ে প্রশ্ন করেছে।