Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওয়াংখেড়েতে শচীন-বেকহ্যাম সাক্ষাৎ! পাশাপাশি বসে বিশ্বকাপ সেমিফাইনাল দেখছেন দুই তারকা

তবে বেকহ্যাম ম্যাচ দেখতে এসে শুধু গ্যালারিতে বসে থাকবেন, তাও আবার হয় নাকি! মাঠে থাকা ক্রিকেটাররাই বা এই সুযোগ হারাবেন কেন? তাই ফুটবল তারকা নেমে এলেন মাঠেও।

ওয়াংখেড়েতে শচীন-বেকহ্যাম সাক্ষাৎ! পাশাপাশি বসে বিশ্বকাপ সেমিফাইনাল দেখছেন দুই তারকা

শেষ আপডেট: 15 November 2023 15:15

দ্য ওয়াল ব্যুরো: ওয়াংখেড়েতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। বেশ কয়েকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে, এই ম্যাচ দেখতে মুম্বই আসতে পারেন ফুটবলের মহাতারকা ডেভিড বেকহ্যাম। এদিন ম্যাচ শুরুর আগে দেখা গেল সেই জল্পনা সত্যি হয়েছে বুধবার সকালেই মুম্বই পৌঁছে গিয়েছেন তিনি। তারপর দুপুর গড়ানোর আগেই পৌঁছে যান ওয়াংখেড়েতে। সেখানে শচীন তেন্ডুলকারের পাশে বসে খেলা উপভোগ করছেন তিনি। শুধু তাই নিয়ে, একদল কচিকাঁচার সঙ্গেও ছবি তুলেছেন ফুটবল লেজেন্ড।

তবে বেকহ্যাম ম্যাচ দেখতে এসে শুধু গ্যালারিতে বসে থাকবেন, তাও আবার হয় নাকি! মাঠে থাকা ক্রিকেটাররাই বা এই সুযোগ হারাবেন কেন? তাই ফুটবল তারকা নেমে এলেন মাঠেও। ক্রিকেটারদের সঙ্গে দেখা করলেন। ছবিও তুললেন। এদিন যখন দুই দলের জাতীয় সঙ্গীত হচ্ছে, সেসময় বাউন্ডারির বাইরে শচীনের পাশে দাঁড়িয়ে থাকতেও দেখা যায় বেকহ্যামকে। তাঁর দেশ সেমিফাইনালে উঠতে পারেনি ঠিকই, কিন্তু এমন উপভোগ্য ম্যাচ মিস করতে চাননি তিনি। তাই ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ দেখতেই বেকহ্যাম চলে এসেছেন মুম্বইয়ে। 

এদিন আইসিসির তরফেও সোশ্যাল মিডিয়ায় শচীন ও বেকহ্যামের আলাপচারিতার ছবি পোস্ট করা হয়েছে। ক্রিকেট বিশ্বকাপের আসরে এভাবে দুই ক্রীড়া জগতের দুই তারকাকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও। মূলত ইউনিসেফের ‘গুডউইল অ্যাম্বাসডর' হিসেবে তিনদিনের জন্য ভারত সফরে এসেছেন বেকহ্যাম। আর সেই কাজের ফাঁকেই তিনি ওয়াংখেড়েতে চলে গিয়েছেন ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে। এদিকে ক্যারিবিয়ান ক্রিকেট লেজেন্ড ভিভিয়ান রিচার্ডসও বুধবার ওয়াংখেড়েতে বসে রোহিত-উইলিয়ামসনদের খেলা উপভোগ করছেন।


```