
শেষ আপডেট: 18 June 2018 17:23
অন্যদিকে পানামার লক্ষ্য ছিল ডিফেন্স সামলে কাউন্টার নির্ভর ফুটবল। প্রথম ২০ মিনিটের মধ্যেই মার্টিনস ও হ্যাজার্ডের শট দারুন বাঁচান পানামার গোলকিপার পেনেডো।
দ্বিতীয়ার্ধে অনেক বেশি উইং ব্যবহার করে খেলা শুরু
করে বেলজিয়াম। তারই ফসল ৪৭ মিনিটের মাথায় দুরন্ত ভলিতে মার্টিন্সের প্রথম গোল। এই গোলেই পানামার যাবতীয় প্রতিরোধ ভেঙে যায়। ৫৪ মিনিটের মাথায় গোল শোধ করার সুযোগ পেয়েছিল পানামা। কিন্তু মুরিলোর শট বাঁচিয়ে দেন কুরতোয়া। ৬৯ মিনিটের মাথায় ডিব্রুইনার ক্রসে হেড করে বেলজিয়ামের দ্বিতীয় গোল করেন লুকাকু। ছ'মিনিট পরেই হ্যাজার্ডের থ্রু বলে চিপ করে নিজের দ্বিতীয় ও বেলজিয়ামের তৃতীয় গোল করেন লুকাকু।
এবারের বিশ্বকাপে প্রথম পাঁচে থাকা দলের মধ্যে একমাত্র বেলজিয়াম জয় পেল। তাঁদের পারফরম্যান্স বুঝিয়ে দিল যে বিশ্বকাপ জয়ের লক্ষ্যেই রাশিয়া এসেছে তারা।