Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বার্সেলোনার কোচ হয়েই জাভি ফেরালেন ‘সতীর্থ’ দানি আলভেসকে

দ্য ওয়াল ব্যুরো: দানি আলভেসের (Dani Alves) বয়সে অনেকেই খেলা থেকে অবসর নিয়ে সুখে দিন কাটাচ্ছেন। কিন্তু এর মধ্যেই বার্সেলোনার মতো ক্লাবে তাঁকে ফিরিয়ে আনলেন কোচ জাভি হার্নান্দেজ (Xavi Hernandez)। একটা সময় জাভির সঙ্গেও খেলেছেন ব্রাজিলীয় তারকা ড

বার্সেলোনার কোচ হয়েই জাভি ফেরালেন ‘সতীর্থ’ দানি আলভেসকে

শেষ আপডেট: 13 November 2021 17:32

দ্য ওয়াল ব্যুরো: দানি আলভেসের (Dani Alves) বয়সে অনেকেই খেলা থেকে অবসর নিয়ে সুখে দিন কাটাচ্ছেন। কিন্তু এর মধ্যেই বার্সেলোনার মতো ক্লাবে তাঁকে ফিরিয়ে আনলেন কোচ জাভি হার্নান্দেজ (Xavi Hernandez)। একটা সময় জাভির সঙ্গেও খেলেছেন ব্রাজিলীয় তারকা ডিফেন্ডার। গত কদিন জল্পনা চলছিল, আবারও পুরনো ক্লাবে ফিরতে পারেন আলভেস। তবে ৩৮ বছর বয়সী এই ফুটবলারের কাছ থেকে বার্সার মতো শীর্ষসারির ক্লাবের আর কী-ই পাওয়ার আছে! সেই কারণেই ছিল সংশয়। শনিবারই তারা জানিয়েছে, আলভেসকে তাদের দলে দরকার। বোঝাই গিয়েছে জাভিই ডাকলেন পুরনো সতীর্থকে। জাভি বার্সা থেকে অবসর নিতেই তাঁর ছয়নম্বর জার্সি পরে খেলতেন এই আলভেস, তাঁদের মধ্যে গাঢ় বন্ধুত্বের সম্পর্ক। জাভি চেয়েছিলেন আলভেসের মতো একজন এমন কেউ থাকুন যিনি ড্রেসিংরুমকে চনমনে রাখতে পারবেন। জাভি আদতেই চিয়ারলিডারের কাজ করবেন। ২০০৮ সালে সেভিয়া থেকে প্রথম ন্যু ক্যাম্পে এসেছিলেন আলভেস। এরপর খেলেছেন টানা ৮ বছর। শিরোপা জিতেছেন ২৩টি। প্রাক্তন সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে বনিবনা না হওয়ায় ২০১৬ সালে জুভেন্টাসে নাম লেখান তিনি। এরপর ফরাসি ক্লাব পিএসজি হয়ে ২০১৯ সালে স্বদেশী ক্লাব সাও পাওলোয় যান তিনি। সেখানে বেতন নিয়ে বনিবনা না হওয়াতেই চলতি বছরের সেপ্টেম্বরে চুক্তি বাতিল করেন আলভেস।  

```