Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৃষ্টিতে যদি ভেস্তে যায় চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল! ভারত না নিউজিল্যান্ড, জিতবে কারা?

ক্রিকেট খেলায় বেশ কয়েকবার এমন দৃশ্য দেখতে পাওয়া গিয়েছে, বৃষ্টির কারণে কোনও গুরুত্বপূর্ণ ম্য়াচ বাতিল করা হয়েছে।

বৃষ্টিতে যদি ভেস্তে যায় চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল! ভারত না নিউজিল্যান্ড, জিতবে কারা?

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত এবং নিউজিল্যান্ড

শেষ আপডেট: 6 March 2025 19:53

দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই ম্যাচের জন্য দুই দলের ক্রিকেট সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।  চলতি টুর্নামেন্টে দ্বিতীয়বার এই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। ইতিপূর্বে, গ্রুপ পর্বের অন্তিম ম্যাচে তারা একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্যাচটা ভারত ৪৪ রানে জিতেছিল। তবে ফাইনাল ম্যাচের আগে সমর্থকদের মনে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে, যদি বৃষ্টির কারণে এই ম্যাচটা বাতিল হয়ে যায়, তাহলে কোন দলের হাতে শেষপর্যন্ত ট্রফি উঠবে।

ক্রিকেট খেলায় বেশ কয়েকবার এমন দৃশ্য দেখতে পাওয়া গিয়েছে, বৃষ্টির কারণে কোনও গুরুত্বপূর্ণ ম্যাচ বাতিল করা হয়েছে। এই সমস্যা সমাধানের জন্য নকআউট পর্বে এখনও রিজার্ভ ডে রাখা হয়। ভারত এবং নিউজিল্য়ান্ডের মধ্যে আয়োজিত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচেও রিজার্ভ ডে রাখা হয়েছে। যদি ৯ মার্চ বৃষ্টির কারণে এই ম্যাচ সম্পূর্ণ করা না যায়, তাহলে পরেরদিন ঠিক ওখান থেকেই আবার ম্যাচ শুরু করা হবে।

যখন ফাইনালে ভিলেন হয়েছিল বৃষ্টি

গত আট এডিশনে মাত্র একবারই এমন ঘটনার সাক্ষী হয়েছিল গোটা ক্রিকেট বিশ্ব। বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল ফাইনাল ম্যাচ। ২০০২ সালে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে ওই ফাইনাল ম্যাচটি আয়োজন করা হয়েছিল। ওই ম্যাচেও রিজার্ভ ডে রাখা হয়েছিল। কিন্তু, পরেরদিনও বৃষ্টির কারণে খেলা সম্ভব হয়নি। এরপর ভারত এবং শ্রীলঙ্কা দুটো দলকেই যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

এবার ফাইনাল ম্যাচে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনাই নেই

AccuWeather-এর রিপোর্ট অনুসারে দুবাইয়ে ফাইনাল ম্যাচ চলাকালীন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ম্যাচের দিন আকাশ একেবারে পরিষ্কার থাকবে। দিনের সর্বাধিক তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। ম্যাচ চলাকালীন গরমে ক্রিকেটারদের হাঁসফাঁস অবস্থা হতে পারে। কিন্তু, বৃষ্টির একেবারে সম্ভাবনা নেই।


```