Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: মুম্বইয়ের আয়ুষ মাত্রে এখন রুতুরাজের বদলি, কীভাবে উঠে এলেন এই তরুণ ক্রিকেটার?

আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় চোট পেয়ে বসে যাওয়ার পর তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে আয়ুষকে। আর এই সূত্রেই শিরোনামে উঠে এসেছেন তিনি।

IPL 2025: মুম্বইয়ের আয়ুষ মাত্রে এখন রুতুরাজের বদলি, কীভাবে উঠে এলেন এই তরুণ ক্রিকেটার?

আয়ুষ মাত্রে

শেষ আপডেট: 14 April 2025 16:26

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের লাইফলাইন লোকাল ট্রেন। আর এই লোকালে চড়েই প্র্যাকটিসে যেতেন আয়ুষ। আয়ুষ মাত্রে। প্রতিদিন সঙ্গী হতেন বাবা। সেই বাচ্চা বয়স থেকে। পরে স্বাবলম্বী, বড় হওয়ার পরেও ছেলেকে একা একা যেতে দিতেন না তিনি।

এর কারণ খোলসা করেছেন আয়ুষ নিজেই। জানিয়েছেন, ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে আকছার ঝামেলা, তর্ক লেগেই থাকে। তাই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে যাতে ফোকাস সরে না যায়, মনঃসংযোগ নষ্ট না হয়, সেই জন্যই ফি-রোজ প্র্যাকটিসে নিয়ে যেতেন তাঁর বাবা।

চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় চোট পেয়ে বসে যাওয়ার পর তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে আয়ুষকে। আর এই সূত্রেই শিরোনামে উঠে এসেছেন তিনি। রুতুরাজের জায়গায় দলের অধিনায়কত্ব সামলাবেন ধোনি। কিন্তু ব্যাটসম্যানের দায়িত্ব তুলে নেবে কে? সেই জন্যই উদীয়মান মুম্বইকরকে মূল দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

মাত্র ১৭ বছর বয়স। অথচ তারই মধ্যে রঞ্জি টিমে সুযোগলাভ। রোহিত শর্মা যে ম্যাচে খেলেন, সেই ম্যাচে আয়ুষের জায়গাতেই মাঠে নেমেছিলেন রোহিত। লড়াই শেষে দুজনের ছবি এবং আয়ুষের একটি নোট ভাইরাল হয়। যদিও তখন প্রবলভাবে চর্চায় আসেননি। আইপিএলে টিকিট পাকা করার পর আয়ুষের পুরনো জীবন নিয়ে ফের চর্চা শুরু হয়েছে।

একটি সাক্ষাৎকারে আয়ুষ বলেছেন, ‘ঘরের আর্থিক সমস্যা নিয়ে বাবা-মা কোনওদিন আমায় কিছুই বুঝতে দেননি। আমিও ব্যাট ভেঙে গেলে তাঁদের কিছুই বলতাম না। ছ’বছর থেকে খেলছি। যদিও আসল ক্রিকেট দশ বছর বয়সে খেলা শুরু করি।‘

আয়ুষ আরও জানান, ছেলেবেলায় বাবা-মা নন, তাঁর দাদু লক্ষ্মীকান্ত নায়েক নিয়ে যেতেন ট্রেনিংয়ে। মাতুঙ্গার ডন বসকো স্কুলে পড়তেন তখন। মাতুঙ্গারই একটি কোচিং সেন্টারে প্রতিদিন নাতিকে নিয়ে যেতেন লক্ষ্মীকান্ত। এরপর ধাপে ধাপে প্রথম ক্লাব ক্রিকেট, তারপর মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে আত্মপ্রকাশ আয়ুষের। খেলেছেন সাতটি লিস্ট এ ম্যাচ। সর্বোচ্চ রান ১৮১। প্রতিপক্ষ ছিল নাগাল্যান্ড। একবার ছন্দে শুরু করে তারপর ধীরে ধীরে বড় রান তোলা আয়ুষের বিশেষত্ব। যার বড় দৃষ্টান্ত সৌরাষ্ট্রের বিরুদ্ধে তোলা ১৪৮ রান।

এবার ময়দান আলাদা। স্পটলাইটের আলো অনেক বেশি জোরাল, তীব্র। রুতুরাজের মতো খেলোয়াড়ের জুতোয় পা গলানোর চাপ কি নিতে পারবেন তরুণ আয়ুষ? নজর সেদিকেই।


```