Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

ধোনি ব্যাট করতে নামলেন না, শিবমের দাপটে চেন্নাইয়ের বড় রান

চেন্নাইয়ের হয়ে শিবম দুবে দারুণ মেজাজে ব্যাটিং করেছেন। তিনি ২৩ বলে করেছেন ৫১ রান, যারমধ্যে রয়েছে পাঁচটি বাউন্ডারি এবং দুটি চার।

ধোনি ব্যাট করতে নামলেন না, শিবমের দাপটে চেন্নাইয়ের বড় রান

শেষ আপডেট: 26 March 2024 21:46

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাইয়ের দর্শকরা আশায় ছিলেন তাঁদের থালা ব্যাটিং করতে নামবেন। কিন্তু এম এস ধোনিকে ব্যাটিং করতে নামতে হয়নি। বরং বাকিরাই গুজরাত টাইটানসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে তুলেছে ২০৬/৬।

টসে জিতে গুজরাত প্রথমে ব্যাটিং করতে পাঠায় ঘরের দলকে। চেন্নাইয়ের হয়ে ওপেনে নেমে সফল অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড (৪৬) ও রাচিন রবীন্দ্র (৪৬)। দু’জনেই আক্রমণাত্মক ঢঙে ব্যাটিং করে রানকে শুরুতেই ভাল জায়গায় নিয়ে গিয়েছেন।

পাশাপাশি এদিনও চেন্নাইয়ের হয়ে শিবম দুবে দারুণ মেজাজে ব্যাটিং করেছেন। তিনি ২৩ বলে করেছেন ৫১ রান, যারমধ্যে রয়েছে পাঁচটি বাউন্ডারি এবং দুটি চার। শিবমের সাইক্লোন ব্যাটিংয়ে চাপে পড়ে গিয়েছে গুজরাত বোলাররা। তিনি মার্কি ব্যাটার হিসেবে খেলতে নামেন।

শেষদিকে চেন্নাই দলের ডারিল মিচেল (২৪) ভাল খেলেছেন। গুজরাত বোলারদের হয়ে উইকেট নিয়েছেন রশিদ খান। একটি করে উইকেট নেন সাই কিশোর, মোহিত শর্মারা।


```