Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টাইব্রেকারে রুদ্ধশ্বাস জয়, শেষ আটে ক্রোয়েশিয়া

দ্য ওয়াল ব্যুরো: নক আউট পর্বের শুরুর দিনটা ছিল গোলের বন্যা। আর দ্বিতীয় দিনের দুটো ম্যাচ একেবারে তার উল্টো। ডিফেন্স সামলে কাউন্টারে যাওয়ার সাবধানী ফুটবল। স্পেন-রাশিয়া ম্যাচের মতোই চতুর্থ প্রি-কোয়ার্টারের ম্যাচও গরাল টাইব্রেকার পর্যন্ত। শেষে

টাইব্রেকারে রুদ্ধশ্বাস জয়, শেষ আটে ক্রোয়েশিয়া

শেষ আপডেট: 1 July 2018 20:49

দ্য ওয়াল ব্যুরো: নক আউট পর্বের শুরুর দিনটা ছিল গোলের বন্যা। আর দ্বিতীয় দিনের দুটো ম্যাচ একেবারে তার উল্টো। ডিফেন্স সামলে কাউন্টারে যাওয়ার সাবধানী ফুটবল। স্পেন-রাশিয়া ম্যাচের মতোই চতুর্থ প্রি-কোয়ার্টারের ম্যাচও গরাল টাইব্রেকার পর্যন্ত। শেষে রুদ্ধশ্বাস জয় পেল র‍্যাকিটিচ , মড্রিচদের ক্রোয়েশিয়া। ম্যাচের শুরুটা দেখে মনে হয়েছিল এই ম্যাচেও গোলের বন্যা বইবে। এই বিশ্বকাপের দ্রুততম গোল করেন ডেনমার্কের মাথিয়াস জর্জেনসন। লম্বা থ্রো থেকে আসা বল ক্রোয়েশিয়া বক্সে পেয়ে পায়ের জঙ্গলের মাঝে শট করেন। বল জড়িয়ে যায় জালে। ৫৮ সেকেন্ডের মাথায় এগিয়ে যায় ডেনমার্ক। কয়েক মিনিট পরেই সমতায় ফেরে ক্রোয়েশিয়া। চার মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় ফেরান মানজুকিচ। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলেই। দ্বিতীয়ার্ধের গোটা সময়ের অধিকাংশ সময় জুড়ে বল দখলে রাখল ক্রোয়েশিয়া মাঝমাঠ। কিন্তু গোল এল না। ক্রোয়েশিয়ান ফরওয়ার্ড লাইনের সামনে চিনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে পড়েন ডেনিশ গোলরক্ষক সেমিচেল। মাঝে মাঝে প্রতিআক্রমণে আসে ডেনমার্কও। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি। শুরু হয় এক্সট্রা টাইমের খেলা। এক্সট্রা টাইমের দ্বিতীয়ার্ধে ১১৫ মিনিটের মাথায় মাঝমাঠ থেকে আসা ডিফেন্স চেরা থ্রু ধরে ডেনমার্ক বক্সে ঢুকে পড়েন রেবিচ। গোল রক্ষককে ড্রিবল করে নেওয়ার পর বক্সের ভেতর তাঁকে সরাসরি ল্যাং মারেন ডেনিস ডিফেন্ডার। পেনাল্টি পায় ক্রোয়েশিয়া। পেনাল্টি মারতে যান মড্রিচ। কিন্তু সেভ দুরন্ত সেভ করে দেন সেমিচেল। অগত্যা খেলা গড়ায় টাইব্রেকারে। প্রথম শট মারতে যায় ডেনমার্ক। সেভ করে দেন ক্রোয়েশিয়ান গোলরক্ষক সুবাসিচ। আবার ক্রোয়েশিয়ার প্রথম শট সেভ করে দেন ডেন্মার্কের গোলকিপার। দ্বিতীয় এবং তৃতীয় শটে গোল করে দু'দলই। আবার দু'দলের চতুর্থ শট সেভ করে দেন প্রতিপক্ষের গোলরক্ষক। ডেনমার্কের পঞ্চম সেভ করে খেলা নিজেদের অ্যাডভান্টেজে নিয়ে নেন ক্রোয়েশিয়ার আজকের ম্যাচের হিরো গোলরক্ষক সুবাসিচ। শেষ শট মারতে গিয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন র‍্যাকিটিচ। টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে শেষ আটে পৌঁছে গেল ক্রোয়েশিয়া। এ দিন আরও একবার প্রমাণ হলো, ফুটবলে গোলরক্ষক একটা টিমের কাছে কতখানি গুরুত্বপূর্ণ। প্রমাণ করলেন সেমিচেল এবং সুবাসিচ।

```