Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ইউরোয় আজ রাতে মুখোমুখি মেসি বনাম রোনাল্ডো! উত্তেজনায় ভরপুর ডর্টমুন্ড

ইউরোয় শনিবার রাত সাড়ে বারোটার সময় মুখোমুখি পর্তুগাল ও তুরস্ক। ওই ম্যাচে দুই তারকার দ্বৈরথ ঘিরে সাজছে জার্মানির ডর্টমুন্ড শহর।

ইউরোয় আজ রাতে মুখোমুখি মেসি বনাম রোনাল্ডো! উত্তেজনায় ভরপুর ডর্টমুন্ড

গুলের ও রোনাল্ডো, শনি রাতের ম্যাচের দুই তারকা।

শেষ আপডেট: 22 June 2024 16:10

দ্য ওয়াল ব্যুরো: উরুগুয়ের মারাদোনা বলা হতো ফ্রান্সেসকোলিকে। মিশরের মারাদোনা বলা হতো জিওর্জে হাজিকে। বিশ্ব ফুটবলে এরকম অনেক উপমা রয়েছে। মহান কিংবদন্তির খেলার স্টাইলের সঙ্গে মিলিয়ে দেওয়ার চল রয়েছে অন্য দেশের। ভারতেই যেমন প্রয়াত কৃশানু দে-কে একসময় ভারতের মারাদোনা অ্যাখ্যা দেওয়া হয়েছিল। মিডফিল্ডার সুদীপ চট্টোপাধ্যায়কে ডাকা হতো ডাচ তারকা রুদ গুলিত নামে।

সেই ট্র্যাডিশন সমানে চলেছে। ইউরোয় শনিবার রাত সাড়ে বারোটার সময় মুখোমুখি পর্তুগাল ও তুরস্ক। ওই ম্যাচে দুই তারকার দ্বৈরথ ঘিরে সাজছে জার্মানির ডর্টমুন্ড শহর। তুরস্ক শেষ ম্যাচে জর্জিয়াকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে। ওই ম্যাচের ৭৯ মিনিটে দূরপাল্লার শটে গোল করেন আর্দা গুলের, যাঁকে তুরস্কের লিওনেল মেসি বলা হচ্ছে। মাত্র ১৯ বছর বয়স, এরমধ্যেই রিয়াল মাদ্রিদের প্রথম দলে স্থান করে নিয়েছেন। গুলেরকে মাদ্রিদে এই মরশুমে কিলিয়ান এমবাপের পাশে খেলতে দেখা যাবে।

তুরস্ক দলেও নির্ভরযোগ্য নাম গুলের, যিনি খেলেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। জাতীয় দলের কোচ ভিনসেঞ্জো মেন্তেলো জানিয়েছেন, শনিবার ম্যাচে গুলেরকে খেলানো হবে কিনা সেটি ঠিক হবে ওর ফিটনেসের ওপর। কারণ গত ম্যাচে এই বিস্ময় কিশোর হাঁটুতে চোট পেয়েছেন।

শনি ম্যাচে রোনাল্ডোর বিরুদ্ধে নামার আগে গুলের নিজেও উত্তেজনায় ছটফট করছেন। কারণ তুরস্কের মেসির অন্যতম রোলমডেল রোনাল্ডোর বিরুদ্ধে খেলবেন। গত ম্যাচে পর্তুগাল জয় পেলেও রোনাল্ডোর ছন্দ দেখা যায়নি। তিনি বরং ম্যাচে দুটি গোল মিস করেন। কিন্তু সারা ম্যাচ চনমনে ছিলেন সিআর সেভেন।

রোনাল্ডো ৩৯, আর গুলেলের বয়স ১৯, বয়সের এত পার্থক্যের মধ্যেও দুই নবীন-প্রবীনের লড়াই জমবে সন্দেহ নেই। গুলের প্রমাণ করতে চাইবেন বড় দলের বিরুদ্ধে ভাল খেলা মানেই তাঁর বাজারদরও বাড়বে।   


```