Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

রোনাল্ডোর বিয়ে ৫১১ বছরের প্রাচীন চার্চে! আগামী গ্রীষ্মে জর্জিনার সঙ্গে চিরবন্ধনে বাঁধা পড়ছেন ফুটবল আইকন

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবং তাঁর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ(Georgina Rodriguez) — অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন। তাঁদের ৯ বছরের সম্পর্ক, গত আগস্টে বাগদান হয়েছে, আর এবার সামনে আসছে জীবনের সবচেয়ে বড় মুহূর্ত। রোনাল্ডো তাঁদের বিয়ের জন্য বেছে নিয়েছেন তাঁর জন্মভূমি মাদেইরার ফুনচালের এক ঐতিহাসিক, ৫১১ বছরের প্রাচীন চার্চ।

রোনাল্ডোর বিয়ে ৫১১ বছরের প্রাচীন চার্চে! আগামী গ্রীষ্মে জর্জিনার সঙ্গে চিরবন্ধনে বাঁধা পড়ছেন ফুটবল আইকন

গ্রাফিক্স দ্য ওয়াল।

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 26 November 2025 12:16

দ্য ওয়াল ব্যুরো: স্মৃতি মান্ধানা আর পলাশ মুচ্ছলের (Smriti Mandhana -Palaash muchhal) বিয়ে নিয়ে যখন রহস্য ঘনীভূত হয়েছে, তখন আর এক বিয়ের নিয়ে বিশ্ব ফুটবলে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবং তাঁর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ (Georgina Rodriguez) — অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন। তাঁদের ৯ বছরের সম্পর্ক, গত আগস্টে বাগদান হয়েছে, আর এবার সামনে আসছে জীবনের সবচেয়ে বড় মুহূর্ত। রোনাল্ডো তাঁদের বিয়ের জন্য বেছে নিয়েছেন তাঁর জন্মভূমি মাদেইরার ফুনচালের এক ঐতিহাসিক, ৫১১ বছরের প্রাচীন চার্চ।


৫১১ বছরের পুরনো চার্চেই বিয়ে! রোনাল্ডো শৈশবের শিকড় রয়েছে সেখানে

ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান-এর রিপোর্ট অনুযায়ী, রোনাল্ডো ও জর্জিনা ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের পর আগামী গ্রীষ্মে বিয়ে করবেন। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে ক্যাথিড্রাল অফ ফুনচাল (Cathedral of Funchal), যা ১৫১৪ সালে নির্মিত এবং মাদেইরার সবচেয়ে পুরনো ক্যাথিড্রাল। এই স্থানটি রোনাল্ডোর জীবনের সাথে গভীরভাবে যুক্ত। চার্চটি তাঁর জন্মস্থান ফুনচাল হসপিটাল থেকে মাত্র ২ কিলোমিটার দূরে। রোনাল্ডোর শৈশবের প্রথম ক্লাব ন্যাশনাল দ্য মাদেইরার (Nacional da Madeira) -র কাছেই এই গির্জা। এখান থেকেই শুরু হয়েছিল রোনাল্ডোর ফুটবলযাত্রা—১২ বছর বয়সে স্পোর্টিং লিসবন (Sporting Lisbon), সেখান থেকে ম্যানচেস্টার ইউনাইডেট (Manchester United) এবং তার পর কিংবদন্তি যাত্রা।

ক্যাথিড্রাল অফ ফুনচাল (Cathedral of Funchal)

রোনাল্ডো–জর্জিনা: ৯ বছরের প্রেম, ২০১৬-তে প্রথম দেখা (Cristiano Ronaldo Georgina Rodriguez wedding)

২০১৬ সালে মাদ্রিদের একটি লাক্সারি স্টোরে প্রথম দেখা হয় রোনাল্ডো ও জর্জিনার। দু’জনের সম্পর্ক ক্রমশ নিবিড় হয়। তাঁদের দুই সন্তান রয়েছে। পাশাপাশি রোনাল্ডোর আরও তিন সন্তান আছেন সারোগেসির মাধ্যমে। এই বছর, আগস্টে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাগদানের কথা ঘোষণা করেন দুই তারকা।

“এটাই সঠিক সময়”—পিয়ার্স মর্গানের সাক্ষাৎকারে রোনাল্ডো জানিয়েছিলেন

পিয়ার্স মর্গানকে দেওয়া সাক্ষাৎকারে রোনাল্ডো জানিয়েছিলেন,“জীবনের ভালো জিনিসগুলো ঠিক সময়ে আসে। তাড়াহুড়ো করলে ভুল হতে পারে… ও শুধু আমার সন্তানের মা নয়, ও আমার জীবনের ভালোবাসা। বিয়ের সিদ্ধান্ত নিতে কী আর সময় লাগে, কিন্তু এবার একটা সুন্দর অধ্যায় শুরু হতে চলেছে।” তিনি আরও বলেন, “আমি জানতাম একদিন এটা করব। কিন্তু কবে, কোথায়, কীভাবে—সেটা স্বাভাবিকভাবে আসতে দিয়েছি।”

নবদম্পতির ‘ড্রিম ওয়েডিং’ নিয়ে উত্তাপ সোশ্যাল মিডিয়ায়

রোনাল্ডো–জর্জিনার বিয়ে নিয়ে ইতিমধ্যেই উত্তাল সোশ্যাল মিডিয়া। কারণ—৫০০ বছরেরও বেশি পুরনো ঐতিহাসিক ভেন্যু, রোনাল্ডোর নিজের জন্মস্থানের স্মৃতি, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকার ‘চ্যাপ্টার অফ লাইফ’-এ নতুন পর্ব সব মিলিয়ে ফুটবল দুনিয়া, রোনাল্ডো ভক্ত এবং গ্লোবাল সেলেব মহলে বিয়ের খবর এখন ঝড় তুলেছে।

কখন বিয়ে? বিশ্বকাপের পর ‘গ্রীষ্মের মহা-বিয়ে

রোনাল্ডোর বিয়ের নির্দিষ্ট তারিখ এখনও প্রকাশ হয়নি। তবে The Sun এবং পর্তুগিজ সংবাদমাধ্যম জানিয়েছে—২০২৬ বিশ্বকাপের ঠিক পরেই অনুষ্ঠানটি হবে। অতিথি তালিকায় বিশ্বের বহু ফুটবল তারকা, রাজনীতি–ব্যবসা–সেলিব্রিটিদের থাকার সম্ভাবনা প্রবল।চুম্বকে রোনাল্ডো–জর্জিনার রূপকথার মতো ভালবাসা এবার পরিণতি পেতে চলেছে ‘ড্রিম ওয়েডিং’-এর মাধ্যমে।


```