Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রোনাল্ডো নির্বাসনে, জরিমানা তিন কোটি, সৌদি লিগে অশ্লীল অঙ্গভঙ্গির ‘পুরস্কার’

গত রবিবার আল শাবাবের বিপক্ষে ৩-২ গোলে আল নাসের জয়ী হয়। ওই ম্যাচে দুরন্ত একটি গোল করেছিলেন রোনাল্ডো। ক্লাব ফুটবলে সাড়ে সাতশো গোলের মালিক হন।

রোনাল্ডো নির্বাসনে, জরিমানা তিন কোটি, সৌদি লিগে অশ্লীল অঙ্গভঙ্গির ‘পুরস্কার’

শেষ আপডেট: 29 February 2024 14:50

দ্য ওয়াল ব্যুরো: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বড় শাস্তি পেলেন। দর্শকাসন থেকে লিওনেল মেসির নামে ধ্বনি শুনে রোনাল্ডো অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন দর্শকদের। সেটি কেউই ভালভাবে নেয়নি।

সৌদি লিগ কর্তৃপক্ষ পর্তুগিজ তারকাকে একটি ম্যাচ নির্বাসন ও জরিমানা করেছে। ভারতীয় মুদ্রায় তিন কোটি টাকা জরিমানা গুনতে হবে সিআর সেভেনকে। এক ম্যাচ মাঠের বাইরে বসতে হবে বলে আল হাজেমের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না রোনাল্ডো।  

গত রবিবার আল শাবাবের বিপক্ষে ৩-২ গোলে আল নাসের জয়ী হয়। ওই ম্যাচে দুরন্ত একটি গোল করেছিলেন রোনাল্ডো। ক্লাব ফুটবলে সাড়ে সাতশো গোলের মালিক হন।

খেলা শেষে মাঠ ছাড়ার সময় রোনাল্ডোকে উদ্দেশ্য করে দর্শকদের একাংশ মেসি, মেসি... চিৎকার করতে থাকেন। সেটি শুনেই মেজাজ হারান আল নাসেরের সুপারস্টার। রোনাল্ডো এতটাই বাজে অঙ্গভঙ্গি করেন যে এই নিয়ে শৃঙ্খলারক্ষা কমিটির সভা বসে।

সৌদি ফুটবল কর্তৃপক্ষ বলছে, ১ ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি ১০ হাজার সৌদি রিয়াল জরিমানাও দিতে হবে রোনাল্ডোকে। একই সঙ্গে ওই ম্যাচে রোনাল্ডোর প্রতিপক্ষ আল শাবাবকে ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। নিজেদের মাঠে তারা দর্শকদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, এই অভিযোগেই এমন জরিমানা করা হয়েছে।


```