Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

রোনাল্ডোর লাল কার্ড, সৌদি সুপার কাপে সেমিতেই বিদায় আল নাসেরের

আবুধাবির এই ম্যাচটি খুবই উত্তেজনাপূর্ণ হয়েছে। ম্যাচ শেষ হওয়ার মাত্র চার মিনিট আগে সরাসরি লাল কার্ড দেখেন রোনাল্ডো। প্রতিপক্ষের এক ফুটবলারকে কনুই দিয়ে গুঁতো মারেন সিআর সেভেন।

রোনাল্ডোর লাল কার্ড, সৌদি সুপার কাপে সেমিতেই বিদায় আল নাসেরের

শেষ আপডেট: 9 April 2024 14:37

দ্য ওয়াল ব্যুরো: একেবারে খেলার শেষদিকে এসে আল নাসের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিলেন রেফারি। আল হিলালের কাছে ১-২ গোলে হেরে সৌদি সুপার কাপের সেমিফাইনালে বিদায় নিলেন রোনাল্ডোরা।

আবুধাবির এই ম্যাচটি খুবই উত্তেজনাপূর্ণ হয়েছে। ম্যাচ শেষ হওয়ার মাত্র চার মিনিট আগে সরাসরি লাল কার্ড দেখেন রোনাল্ডো। প্রতিপক্ষের এক ফুটবলারকে কনুই দিয়ে গুঁতো মারেন সিআর সেভেন। রেফারি কাছেই ছিলেন, কার্ড দেখাতে এতটুকু ভাবেননি। আল নাসের ম্যাচ শেষের কিছু আগে একটি গোল করে ব্যবধান কমায়।  

লাল কার্ড দেখার পরে রোনাল্ডো নিজেও চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক ভিডিওতে দেখা যায়, শাসানোর ভঙ্গিতে রোনাল্ডো মুষ্টিবদ্ধ হাত তুলে রেফারিকে মারতে উদ্যত হয়েছিলেন। শেষমেশ মারেননি, কিন্তু এরপর ঘটনা ঘটলে সেটি রোনাল্ডোর পক্ষে ভাল হতো না। এর আগে রেফারির বিরুদ্ধে এমন আচরণ করেননি রোনাল্ডো। এই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে।

রোনাল্ডো ২০২৩ সালে আল নাসেরে যোগ দেওয়ার পরেও দলটি এখনও কোনও কাপ জিততে পারেনি। এরই মধ্যে আল নাসের ডোমেস্টিক কাপ, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে। লিগ টেবিলে আল হিলালের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে।

প্রথমার্ধে কোনও গোলই হয়নি। ৬২ মিনিটে প্রথম গোলের মুখ খোলেন আল হিলালের হোর্সে জেসুস। ৭২ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম ব্যবধান দ্বিগুণ করেন। ইনজুরি সময়ে এসে একটি গোল শোধ করে আল নাসের। গোলটি করেন সাদিও মানে।


```