Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ম্যান ইউয়ের বদলে সই করতে পারতেন বার্সেলোনায়, জন্মদিনের আগে অজানা গল্প শোনালেন রোনাল্ডো

ইতিহাসের অঙ্ক খানিক এদিক-ওদিক হলেই বার্সেলোনায় একসঙ্গে খেলতে দেখা যেত রোনাল্ডো-মেসিকে। ন্যু ক্যাম্পের ঝলমলে আলোয় বাম উইংয়ে ঝলসে উঠতেন আর সেভেন, ডান উইংয়ে ড্রিবলিংয়ে মেতে উঠতে পারতেন এল টেন।

ম্যান ইউয়ের বদলে সই করতে পারতেন বার্সেলোনায়, জন্মদিনের আগে অজানা গল্প শোনালেন রোনাল্ডো

রোনাল্ডো-মেসি

শেষ আপডেট: 4 February 2025 18:17

দ্য ওয়াল ব্যুরো: ইতিহাসের অঙ্ক খানিক এদিক-ওদিক হলেই বার্সেলোনায় একসঙ্গে খেলতে দেখা যেত রোনাল্ডো-মেসিকে। ন্যু ক্যাম্পের ঝলমলে আলোয় বাম উইংয়ে ঝলসে উঠতেন আর সেভেন, ডান উইংয়ে ড্রিবলিংয়ে মেতে উঠতে পারতেন এল টেন। কিন্তু কালের নিয়মে তা হয়নি। বদলে স্প্যানিশ ফুটবলের ইতিহাস মাতিয়েছে দুজনের দ্বৈরথ। একজন রিয়ালে৷ অন্যজন বার্সায়। ভেঙেছেন, গড়েছেন একের পর এক রেকর্ড।

আগামিকালই চল্লিশে পা রাখতে চলেছেন রোনাল্ডো। সেই উপলক্ষ্যে একটি সাক্ষাৎকারে নিজের জীবনের অজানা গল্প খোলসা করেন তিনি। কথাপ্রসঙ্গে আসে অতীত জীবনের কথা। আর তখনই রোনাল্ডো জানান, ২০০৩ সালে সবকিছু ঠিক থাকলে, তাঁর গন্তব্য ইংল্যান্ডের বদলে হতে পারত স্পেন।

উল্লেখ্য, সেই সময় রোনাল্ডো পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনের সদস্য। চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে ম্যাঞ্চেস্টারের বিরুদ্ধে অসাধারণ খেলেন তিনি। নজরে আসেন ম্যান ইউ কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের। ওই একই বছর বার্সেলোনারও এক কর্তা তাঁকে বার্সায় যোগ দেওয়ার প্রস্তাব জানান।

রোনাল্ডো বলেন, ‘সম্ভবত ওই ব্যক্তি আমায় পরের মরশুমের জন্য চুক্তিবদ্ধ করতে চেয়েছিলেন। কিন্তু আমি দেশের বাইরে নতুন জার্নি শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর তখনই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো ক্লাব এসে তড়িঘড়ি আমায় সই করায়। ফুটবলে সবকিছু অত্যন্ত দ্রুত ঘটে চলে।’

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে রোনাল্ডোর রেকর্ডও যথেষ্ট সমীহ করার মতো। ছ’বছরে ৮৪ গোলের মালিক। একাধিক প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ জয়৷ পর্তুগালের ফুটবল তারকা বার্সায় না গিয়েও নিজের কেরিয়ার যথেষ্ট ঝলমলে আলোয় সাজিয়ে তুলেছিলেন। রিয়াল মাদ্রিদের রেকর্ড তাতে বাড়তি পালক জুড়ে দেয়।


```