Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ইউটিউবে রোনাল্ডো, ৯০ মিনিটে ১০ লক্ষ সাবস্ক্রাইবার

এক্স হ্যান্ডলে রোনাল্ডোর অনুগামীর সংখ্যা ১১ কোটি ২৫ লক্ষ। ফেসবুকে ১৭ কোটি। ইনস্টাগ্রামে ৬৩ কোটি ৬০ লক্ষ।

ইউটিউবে রোনাল্ডো, ৯০ মিনিটে ১০ লক্ষ সাবস্ক্রাইবার

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

শেষ আপডেট: 22 August 2024 12:25

দ্য ওয়াল ব্যুরো: ইউটিউবে নিজের চ্যানেল খুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বুধবার এই পর্তুগিজ ফুটবলার নিজের চ্যানেল খোলেন। নাম দেন ‘ইউআর ক্রিশ্চিয়ানো’ (UR Cristiano)। সঙ্গে সঙ্গেই সেই চ্যানেলে কার্যত ঝাঁপিয়ে পড়লেন লক্ষ-লক্ষ ভক্ত। শুধু তাই নয়, এর পাশাপাশি যে নজির তিনি গড়লেন, তা অন্য কারও নেই। চ্যানেল খোলার ৯০ মিনিটের মাথায় ১০ লক্ষ গ্রাহক পেয়ে গেলেন তিনি। দিনের শেষে সংখ্যাটা এসে দাঁড়ায় ১ কোটি ১০ লক্ষতে।

ইউটিউবে নিজের চ্যানেল শুরুর বার্তা দিয়ে কিংবদন্তি ফুটবলার লেখেন, “অপেক্ষার অবসান। শুরু করলাম নতুন অভিযান।” প্রথম ভিডিও দেওয়ার কয়েক ঘণ্টার পরেই রোনাল্ডো নিজের চ্যানেলে আসেন। অনেক দিন ধরেই নিজের একটি ইউটিউব চ্যানেল খোলার কথা ভাবছিলেন তিনি। জানিয়েছেন, শুধু ফুটবল নয়, চ্যানেলে অন্য খেলা নিয়েও আলোচনা করবেন তিনি।

খেলার মাঠে অজস্র রেকর্ড গড়েছেন। দাপুটে পায়ের কাজে মাত করেছেন প্রতিপক্ষকে। এবার ইউটিউবের দুনিয়ায় পা রাখলেন। সেখানেও নতুন নজির গড়ে সেই দাপট বজায় রাখলেন রোনাল্ডো। এখনও পর্যন্ত এক্স হ্যান্ডলে রোনাল্ডোর অনুগামীর সংখ্যা ১১ কোটি ২৫ লক্ষ। ফেসবুকে ১৭ কোটি। ইনস্টাগ্রামে ৬৩ কোটি ৬০ লক্ষ। এবার ইউটিউবে। সিআর সেভেন জানিয়েছেন, আগামী দিনে তাঁকে তাঁর অনুগামীদের সঙ্গে সরাসরি কথা বলতেও দেখা যাবে।  


```