Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পা রাখলেন রোনাল্ডো, জুভেন্টাসে জনজোয়ার

দ্য ওয়াল ব্যুরো: কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর থেকেই শুরু হয়েছিল জল্পনা। রিয়েল মাদ্রিদ ছেড়ে যেতে পারেন সিআরসেভেন। রেকর্ড টাকায় তাঁকে স্পেন থেকে ইতালি নিয়ে যেতে চায় জুভেন্টাস। জিদানের পদত্যাগ চাপা দিয়ে দেয় সেই জল্পনাকে। কিন্তু বিশ্বকাপ শু

পা রাখলেন রোনাল্ডো, জুভেন্টাসে জনজোয়ার

শেষ আপডেট: 16 July 2018 14:14

দ্য ওয়াল ব্যুরো: কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর থেকেই শুরু হয়েছিল জল্পনা। রিয়েল মাদ্রিদ ছেড়ে যেতে পারেন সিআরসেভেন। রেকর্ড টাকায় তাঁকে স্পেন থেকে ইতালি নিয়ে যেতে চায় জুভেন্টাস। জিদানের পদত্যাগ চাপা দিয়ে দেয় সেই জল্পনাকে। কিন্তু বিশ্বকাপ শুরু হতেই আবার শুরু হয় জল্পনা। অবশেষে সবের অবসান ঘটিয়ে গত ১০ জুলাই জুভেন্টাসে সই করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপ ফাইনালের রাতেই ব্যক্তিগত জেটে তুরিনে পৌঁছন পর্তুগীজ তারকা। আর সোমবার জুভেন্টাসের স্টেডিয়ামে রোনাল্ডোকে স্বাগত জানাতে উপস্থিত হলেন কয়েক হাজার সমর্থক। সোমবার জুভেন্টাসের মেডিক্যাল ভিলেজে শারীরিক পরীক্ষা হয় সিআর সেভেনের। রোনাল্ডো সাংবাদিক সম্মেলনে বলেন, ‘সমর্থকদের ভালবাসাই একজন খেলোয়াড়ের চাবিকাঠি। জুভেন্টাসের সমর্থকরা আমাকে যেভাবে অভিবাদন জানালেন আশা করি ভাল ফুটবল খেলতে পারব এই ক্লাবের জন্য।’ প্রসঙ্গত সপ্তাহে পাঁচ লক্ষ ইউরো পারিশ্রমিক পাবেন রোনাল্ডো। চুক্তি পাঁচ বছরের। এর মাঝে রিয়েলের শূন্যস্থান ভরাতে যাবেন কে? এই প্রশ্নই এখন ঘুরে  বেড়াচ্ছে বিশ্ব ফুটবলে।

```