Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

থামানো যাচ্ছে না রোনাল্ডোকে, ম্যান ইউ-র হয়ে ফের গোল সিআরসেভেনের

দ্য ওয়াল ব্যুরো: ঝলমল করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। আবারও গোল পেলেন পর্তুগিজ তারকা। ইংলিশ প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ২-১ গোলে হারাল ওয়েস্টহ্যামকে (West Ham)। একটি গো

থামানো যাচ্ছে না রোনাল্ডোকে, ম্যান ইউ-র হয়ে ফের গোল সিআরসেভেনের

শেষ আপডেট: 19 September 2021 17:16

দ্য ওয়াল ব্যুরো: ঝলমল করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। আবারও গোল পেলেন পর্তুগিজ তারকা। ইংলিশ প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ২-১ গোলে হারাল ওয়েস্টহ্যামকে (West Ham)। একটি গোল করেছেন সিআরসেভেন। তিন ম্যাচে চার গোল করে ফেললেন এই কিংবদন্তি। দুই গোলদাতা রোনাল্ডো, লিংগার্ডের গোলের চেয়ে ম্যান ইউর জয়ে গোলরক্ষক ডেভিড ডি গিয়ার অবদান কম ছিল না। একেবারে ইনজুরি টাইমে দুর্দান্ত এক ক্ষিপ্রতায় পেনাল্টি ঠেকিয়ে ম্যান ইউকে বাঁচিয়ে দেন তিনি। তাঁর এই পেনাল্টি বাঁচানোয় দল জিতে মাঠ ছাড়তে পেরেছে। ওয়েস্টহ্যামের মাঠে খেলতে গিয়েছিল ম্যান ইউ। ম্যাচের প্রথম আধঘণ্টা কোনও দলই গোল করতে সক্ষম হয়নি। ৩০ মিনিটে ম্যান ইউকে স্তব্ধ করে দেন ওয়েস্টহ্যামের সাইদ বেনরামা। জেরড বোয়েনের পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেমে ডান পায়ের শট নেন বেনরামা। আরও পড়ুন: রোহিত ও হার্দিক বাদ না বিশ্রামে? আসল কথা জানালেন দলের নেতা পোলার্ড ৫ মিনিট পরই ম্যান ইউকে সমতায় ফেরান রোনাল্ডো। ডি বক্সের ভেতর বা- প্রান্ত থেকে খুব ক্লোজ রেঞ্জে ডান পায়ের শটে গোল করেন সিআর সেভেন। যদিও গোলটি নিশ্চিত হতে ভিএআরের সহায়তা নিতে হয়েছিল। শেষ পর্যন্ত রেফারি গোলের বাঁশিই বাজান। ১-১ গোলের সমতাতেই খেলা গড়িয়ে চলছিল। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হওয়ার ১ মিনিট আগে (৮৯তম মিনিটে) গোল করেন হেসে লিংগার্ড। নেমজান মাটিচের পাস থেকে বল পেয়ে বক্সের বাঁদিক থেকে ডান পায়ের শট নেন তিনি। তাতেই জয় প্রায় নিশ্চিত হয়ে যায় ইউনাইটেডের। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```