Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

আবেগঘন রোনাল্ডো, ইউরোয় আর যে মহাতারকারা শেষ খেলতে নামবেন

পর্তুগালের হয়ে শেষ ইউরো কাপে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি নিজেই আভাস দিয়েছেন, এবার তাঁর থামার সময় এসে গিয়েছে।

আবেগঘন রোনাল্ডো, ইউরোয় আর যে মহাতারকারা শেষ খেলতে নামবেন

ইউরো কাপ খেলতে এসে সমর্থকদের জালে রোনাল্ডো।

শেষ আপডেট: 14 June 2024 21:27

দ্য ওয়াল ব্যুরো: পর্তুগালের হয়ে শেষ ইউরো কাপে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি নিজেই আভাস দিয়েছেন, এবার তাঁর থামার সময় এসে গিয়েছে। রোনাল্ডো ইতিমধ্যেই জার্মানি পৌঁছে গিয়েছেন। তিনি নিজেও আবেগতাড়িত। জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের হয়ে খেলতে নামা আমার কাছে আবেগের বিষয়।

কাতার বিশ্বকাপে রোনাল্ডোর সঙ্গে সেইসময়ের কোচের বিবাদ হয়েছিল। তিনি রোনাল্ডোকে একটি ম্যাচে নামাননি। সেই নিয়ে বড় বিতর্ক হয়েছিল। এবার অবশ্য পর্তুগাল দলে ফিলগুড আবহ। রোনাল্ডোকে গুরুত্ব দিচ্ছেন নয়া কোচ।

রোনাল্ডোর বয়স ৩৯, তিনি স্বাভাবিকভাবেই শেষ ইউরো খেলতে নামবেন। তেমনি জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়েরও শেষ বিশ্বকাপে নামবেন। চোট তাঁকে বিস্তর ভুগিয়েছে। ৩৮ বছর বয়সি তারকা কেরিয়ারের শেষ প্রান্তে এসে গিয়েছেন। ন্যুয়ের খেলছেন স্রেফ অভিজ্ঞতায়।

পোল্যান্ডের রবার্ট লেওয়ানদস্কিও শেষ ইউরোয় নামবেন। তিনি বার্সেলোনার হয়ে দারুণ খেলছেন ঠিকই, কিন্তু চোট ও ফিটনেস তাঁকে ভুগিয়েছে। তাঁর ফর্মের যা ধারাবাহিকতার অভাব রয়েছে, তাতে তিনি একা কতটা পোল্যান্ডকে টানতে পারেন সন্দেহ রয়েছে।

রিয়াল মাদ্রিদের সুপারস্টার লুকা মদরিচও এবার শেষ ইউরো কাপ খেলবেন। ৩৮ বছরের তারকা ফিফা বর্ষসেরা হয়েছেন। দেশের হয়ে অবশ্য আন্তর্জাতিক কোনও খেতাব পাননি, এটা তাঁর বড় আক্ষেপ। বিশ্বকাপের খুব কাছ থেকে ফিরেছেন। অথচ রিয়ালের এবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম নায়ক এই লড়াকু ফুটবলার।


```