Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Cristiano Ronaldo: 'মেসি নয়, আমিই সেরা ফুটবলার', বিস্ফোরক মন্তব্য রোনাল্ডোর

গত ১৫ বছর ধরে মেসির সঙ্গে তাঁর যথেষ্ট সুসম্পর্ক রয়েছে।

Cristiano Ronaldo: 'মেসি নয়, আমিই সেরা ফুটবলার', বিস্ফোরক মন্তব্য রোনাল্ডোর

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি

শেষ আপডেট: 4 February 2025 16:27

দ্য ওয়াল ব্যুরো: ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই ব্যাপারে কোনও বিতর্কই থাকতে পারে না। শুধুমাত্র সৌদি আরবের ফুটবল ক্লাব আল-নাসেরই নয়, গত এক দশক ধরে ফুটবল বিশ্বে কার্যত রাজত্ব করেছেন তিনি। তবে লিওনেল মেসির সঙ্গে তাঁর তুলনা হামেশাই চলে। রোনাল্ডো সেরা না মেসি, এই নিয়ে গোটা ফুটবল বিশ্বে ইতিমধ্যে মেরুকরণ হয়েছে। এই বিতর্ক নিয়ে প্রথমবার মুখ খুললেন রোনাল্ডো। তিনি স্পষ্ট জানিয়েছেন যে অনেকেই হয়ত মেসি, পেলে কিংবা মারাদোনাকে সেরা ফুটবলার বলতে পারেন। তবে তিনি নিজেকে সেরা ফুটবলার বলে দাবি করলেন।

রোনাল্ডো জানিয়েছেন, অনেকেই মনে করেন যে মেসি তাঁর থেকে ভাল ফুটবলার। কিন্তু, তিনি নিজে অবশ্য সেই কথাটা একেবারেই মনে করেন না। বরং পর্তুগালের এই ফুটবলার মনে করেন তিনি নিজে একজন 'কমপ্লিট ফুটবলার'।

ক্রিশ্চিয়ানো বললেন, 'আমার মনে হয় যে আমিই এই বিশ্বের সবথেকে কমপ্লিট ফুটবলার। অনেকেই হয়ত মেসি, মারাদোনা কিংবা পেলের নাম বলবেন। তাঁদের মন্তব্যকে আমি সম্মান করি। কিন্তু, আমিই একমাত্র কমপ্লিট ফুটবলার।'

লাসেক্সটা টেলিভিশনকে দেওয়া একটি ইন্টারভিউয়ে তিনি জানিয়েছেন, 'ফুটবল ইতিহাসে আমিই সেরা খেলোয়াড়। আমার থেকে ভাল ফুটবলার আর কাউকে দেখতে পাইনি। এটা একেবারে মন থেকে বললাম।'

এই ইন্টারভিউ দেওয়ার সময় রোনাল্ডো আরও বলেছেন, গত ১৫ বছর ধরে মেসির সঙ্গে তাঁর যথেষ্ট সুসম্পর্ক রয়েছে। আর সেকারণে তাঁর দুজনেই ফুটবল বিশ্বে রাজত্ব করছেন।

ক্রিশ্চিয়ানো বললেন, 'মেসির সঙ্গে কখনই আমার খারাপ সম্পর্ক ছিল না। গত ১৫ বছর একাধিক পুরস্কার আমরা শেয়ার করেছি। মনে আছে, মেসির জন্য আমি ইংরেজি ভাষায় ট্রান্সলেটও করে দিতাম। আর সেটাও খুব মজাদার ছিল।'

এই কিংবদন্তি পর্তুগিজ ফুটবলারের কথায়, 'মেসি ওর ক্লাবের হয়ে সেরাটা উজাড় করে দিতে চায়। আমি আমারটা। আমরা একে অপরের প্রশংসা করি। একটা সময় মেসি প্রত্যেকটা ম্যাচই খেলতে চাইত। আমিও চাইতাম। দুজনের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলত।'

এরপর রোনাল্ডোকে জিজ্ঞাসা করা হয়, মেসি এবং তাঁর মধ্যে সেরা ফুটবলার কে? জবাব দিতে গিয়ে ক্রিশ্চিয়ানো একটি বিতর্কিত মন্তব্য করলেন। 

আল নাসেরের এই ফুটবলার জানিয়েছেন, 'এই সব প্রশ্নের কোনও মানেই হয় না। একজন গোলদাতার মানেটা কী? একজন বিপক্ষের জালে বলটা শুধুমাত্র জড়িয়ে দেয়।'

এরপর তিনি বললেন, 'আমার মতে আমিই ফুটবল বিশ্বের একমাত্র কমপ্লিট ফুটবলার। আমি ৯০ মিনিটের লড়াইয়ে সবকিছু করেছি। হেড দিয়ে গোল করেছি। অসাধারণ ফ্রি-কিক করি। ডান পা এবং বাঁ পা সমানভাবে চালাতে পারি। আমি অনেক বেশি শক্তিশালী। মনে হয়, এই মুহূর্তে আমার থেকে ভাল আর কোনও ফুটবলার এই দুনিয়ায় নেই। এটা একেবারে মন থেকেই বললাম।'


```