Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অল্প বয়সেই ক্রিকেট ছেড়ে ‘কনম্যান’! তাজ হোটেল থেকে ঋষভ পন্থ—প্রতারিতর তালিকা বেশ লম্বা

একসময় হরিয়ানার হয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটও খেলেছেন মৃনাঙ্ক। ২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্স দলের সদস্য পরিচয় দিয়ে তাজ হোটেলে ছিলেন প্রায় ৭ দিন।

অল্প বয়সেই ক্রিকেট ছেড়ে ‘কনম্যান’! তাজ হোটেল থেকে ঋষভ পন্থ—প্রতারিতর তালিকা বেশ লম্বা

শেষ আপডেট: 28 December 2023 13:12

দ্য ওয়াল ব্যুরো: ঋষভ পন্থের মতো জাতীয় দলের ক্রিকেটার থেকে শুরু করে দেশের একাধিক বিলাসবহুল হোটেল—তাঁর কাছে ভেল্কি দেখেছে। অভিযোগ, অল্প বয়সেই ক্রিকেট ছেড়ে তিনি হয়ে উঠেছেন ‘কনম্যান’। গত ২৫ ডিসেম্বর কয়েক লক্ষ টাকার প্রতারণাঅভিযোগে দিল্লি পুলিশ গ্রেফতার করেছে মৃণাঙ্ক সিং (২৫) নামের ওই প্রতারককেসূত্রের খবর, একসময় হরিয়ানার হয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটও খেলেছেন মৃনাঙ্ক

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তক্কে তক্কে ছিল পুলিশ। অবশেষে সোমবার নয়াদিল্লির চাণক্যপুরি থানা পুলিশের হাতে এই প্রাক্তন ক্রিকেটার ধরা পড়ে। অভিযোগ, সম্প্রতি দেশের অন্যতম বড় হোটেল তাজ প্যালেসের সঙ্গে ৫ লক্ষ ৫৩ হাজার টাকার প্রতারণা করেছেন মৃনাঙ্ক। অন্যদিকে একটি দামি ঘড়ি কেনার সময় ঋষভ পন্থের সঙ্গে ১.৬৩ কোটি টাকার প্রতারণা করেছিলেন বলে অভিযোগ উঠেছে মৃনাঙ্কের বিরুদ্ধে

সূত্রের খবর, ২০২২ সালের জুলাই মাসে তাজ প্যালেস হোটেলের সঙ্গে ৫, ৫৩, ০০০ টাকার প্রতারণা করেন। সেই সময় হোটেল কর্তৃপক্ষকে তিনি বলেন যে, তিনি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলছেন। সেসময় মৃনাঙ্ক ওই হোটেলে প্রায় ৭ দিন ছিলেন। সেইসময় তাঁর ওই বিশাল অঙ্কের টাকা বিল হয়েছিল। যা শোধ না করেই হোটেল ছেড়ে চলে যান তিনিএরপরই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ।

ঘটনার কয়েকমাস পরেই পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে একটি জামিন অযোগ্য পরোয়ানা জারি করে। এমনকী দেশ ছেড়ে যাতে পালাতে না পারে, সেইজন্য তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিসও জারি করা হয়েছিল। অবশেষে গত ২৫ ডিসেম্বর মৃনাঙ্ক হংকং যাওয়ার সময় ইমিগ্রেশন অফিসাররা দিল্লি বিমানবন্দরে তাঁকে আটক করে। অভিযোগ, বিমানবন্দরের ভিতরেও মৃনাঙ্ক সিং ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণা করার চেষ্টা করেছিলেন।

অভিবাসন আধিকারিকদের কাছে নিজেকে প্রভাবশালীও দাবি করেছিলেন। কিন্তু সেসব কথা ধোপে টেকেনি। এরপর মৃনাঙ্ককে দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করে দেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদের সময়, মৃনাঙ্ক সিং বারবার পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন, এমনকী তাঁর বাবা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বলেও দাবি করেন। যদিও টানা জেরার মুখে শেষ অবধি নিজের সমস্ত প্রতারণার কথা শিকার করেন তিনি।


```