Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওয়াংখেড়েতে টস হারল ভারত, লখনউ-র পুনরাবৃত্তি দেখবে কি মুম্বই

বৃহস্পতিবার ম্যাচে টস হারল ভারত। প্রথম ব্যাটিং করবেন রোহিতরা।

ওয়াংখেড়েতে টস হারল ভারত, লখনউ-র পুনরাবৃত্তি দেখবে কি মুম্বই

শেষ আপডেট: 2 November 2023 13:47

দ্য ওয়াল ব্যুরো: ওয়াংখেড়ে হল রোহিত শর্মার ঘরের মাঠ। সেই মাঠে এটাই রোহিতের প্রথম বিশ্বকাপের ম্যাচ, যেখানে তিনি ভারতের অধিনায়ক। বৃহস্পতিবার ম্যাচে টস হারল ভারত। প্রথম ব্যাটিং করবেন রোহিতরা।

বিশ্বকাপের প্রথম পাঁচটি ম্যাচেই রান তাড়া করে জিতেছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেই প্রথম ব্যাট করে তারা। রোহিত শর্মা, কেএল রাহুল ও সূর্যকুমার যাদব ছাড়া কেউই তেমন রান পাননি। মাত্র ২৩০ রান টার্গেট দিতে পেরেছিল ইংল্যান্ডকে। এত কম রানের পুঁজি নিয়েও ম্যাচ জেতে ভারত। সৌজন্যে ভারতীয় বোলাররা। ১০০ রানে বড় জয় পান রোহিতরা।

শ্রীলঙ্কার বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিন খেলবেন কি, সেই নিয়ে জল্পনা ছিল। তবে রোহিত জানিয়ে দেন, উইনিং কম্বিনেশন ভাঙছেন না তিনি। অর্থাৎ আগের ম্যাচের দলই নামবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। 

২০১১ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়েই বিশ্বকাপ জিতেছিল ভারত। চলতি বিশ্বকাপে সেই শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে চান রোহিত শর্মারা। রোহিত বললেন, এই পিচে বড় রান তোলা সম্ভব। আমাদের সেটাই লক্ষ্য থাকবে। 

ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজ।


```