Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দু'হাজারের টিকিট ৫০ হাজারে বিক্রি! ইডেনের ম্যাচে অনলাইনে অভাবনীয় কালোবাজারি

অফলাইনে কালোবাজারি রুখতে পুলিশ যখন হিমশিম খাচ্ছে, তখন দেখা যাচ্ছে অনলাইনে ব্ল্যাকারদের আনাগোনা!

দু'হাজারের টিকিট ৫০ হাজারে বিক্রি! ইডেনের ম্যাচে অনলাইনে অভাবনীয় কালোবাজারি

শেষ আপডেট: 3 November 2023 16:24

দ্য ওয়াল ব্যুরো: ইডেনে ভারতের ম্যাচ, তারওপর এখন রোহিত শর্মারা যে অবস্থায় দাঁড়িয়ে তাতে টিকিটের চাহিদা থাকবে তা বলার অপেক্ষা রাখে না। নতুন ইডেনে ৬৫ হাজারের বেশি মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারে। রবিবার যে সব আসন ভর্তি থাকবে তা টিকিটের হাহাকার থেকেই স্পষ্ট। সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, একটা আসনও ফাঁকা থাকবে না। 

কলকাতায় এখন একটা কথা বেশি শোনা যাচ্ছে, 'রবিবারের ম্যাচে টিকিট চাই!' খেলার সঙ্গে যুক্ত এমন যেকোনও ব্যক্তির কাছেই আত্মীয়-স্বজন থেকে বন্ধুবান্ধবেe একটাই দাবি, 'একটা টিকিট দাও...'। কিন্তু টিকিট কই? প্রায়ই দেখা যাচ্ছে, সিএবি-র সামনে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। 

রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট অনলাইনে যে মাধ্যমে বিক্রির কথা, সেখানে অনেক আগেই 'সোল্ড আউট' বোর্ড ঝোলানো। 'দাদা-দিদি'দের ধরে লাভ হচ্ছে না। এমতাবস্থায়, টিকিটের কালোবাজারি মাথাচাড়া দিয়ে উঠছে! 

দিন দু'য়েক আগেই কলকাতা পুলিশ একদল কালোবাজারি কারবারিকে গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত কথা হয়েছে অনেক ম্যাচের টিকিট। অফলাইনে কালোবাজারি রুখতে পুলিশ যখন হিমশিম খাচ্ছে, তখন দেখা যাচ্ছে অনলাইনে ব্ল্যাকারদের আনাগোনা!

গুগলে রবিবারের ম্যাচের টিকিটের খোঁজ করলেই কয়েকটি সাইট দেখতে পাবেন আপনি। সেখানে গেলেই দেখা যাবে, 'Ticket Available'। যা দেখে ক্রিকেটপ্রেমীদের মধ্যে স্বভাবতই উৎসাহ দেখা দেবেই। কিন্তু দাম দেখলে মাথায় হাত দেওয়ার জোগাড়! 

টিকিটের দাম যে ২০-৩০ গুণ বেশি! হ্যাঁ ঠিকই পড়ছেন। ইডেনের লোয়ার টায়ারের টিকিটের দাম ২ হাজার ২০০ টাকা। কিন্তু অনলাইনে এখন সেই টিকিটের দামই ৪৩ হাজার। সব মিলিয়ে সেই টিকিট কিনতে আপনাকে দিতে হবে ৫২ হাজারের বেশি টাকা!

এখন প্রশ্ন হচ্ছে এই টিকিট আসল তো? কলকাতা পুলিশের এক কর্তার কথায়, 'অনলাইনে একটি মাত্র সংস্থাই বিশ্বকাপের টিকিট বিক্রি করার অনুমোদন পেয়েছে। তাই তার বাইরে যেসব জায়গায় এইসব টিকিট বিক্রি হচ্ছে সেগুলি ভুয়ো হওয়ার সম্ভাবনা বেশি।' আবার এও হতে পারে, আগে থেকে টিকিট কিনে এখন চাহিদার মধ্যে চড়া দামে টিকিট বিক্রি করছে ব্ল্যাকাররা!


```