Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমদাবাদের ফাইনালে ভারতের দুই ‘আন লাকি’ আম্পায়ার! কী ভাবছেন রোহিতরা

খনও পর্যন্ত একটা ম্যাচও হারেনি রোহিত শর্মার ভারতীয় ক্রিকেট টিম। চাই আর মাত্র একটা জয়, ফের বিশ্বকাপ জেতার স্বাদ পাবে ভারত। অনেকেই এও বলতে শুরু করে দিয়েছেন, ফাইনালে ২০০৩ সালে 'বদলা' নেবেন রোহিতরা!

আমদাবাদের ফাইনালে ভারতের দুই ‘আন লাকি’ আম্পায়ার! কী ভাবছেন রোহিতরা

শেষ আপডেট: 18 November 2023 15:56

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারত যেভাবে ম্যাচ জিতেছে, তাতে অনেকেই স্বপ্ন দেখতে শুরু করেছেন যে ১২ বছর পর আবার বিশ্ব সেরা হবে তারা! সেমিফাইনালের কাঁটা পেরিয়ে যেতেই সেই স্বপ্ন আরও চওড়া হচ্ছে। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত একটা ম্যাচও হারেনি রোহিত শর্মার ভারতীয় ক্রিকেট টিম। চাই আর মাত্র একটা জয়, ফের বিশ্বকাপ জেতার স্বাদ পাবে ভারত। অনেকেই এও বলতে শুরু করে দিয়েছেন, ফাইনালে ২০০৩ সালে 'বদলা' নেবেন রোহিতরা!

সেই ম্যাচকে কেন্দ্র করে সারা দেশ সেজে উঠেছে। ভারত ১২ বছর বিশ্বকাপ ফাইনাল খেলছে, ভারতীয়দের মধ্যে তা নিয়ে উত্তেজনা থাকবে তা বলার অপেক্ষা রাখে না। চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়া হোক বা হোয়াটসঅ্যাপে এখন আলোচনার বিষয় একটাই, বিশ্বকাপ ফাইনাল! ভারত আবার বিশ্বকাপ জিতবে কিনা, তাই নিয়ে চলছে তুমুল চর্চা। সেই চর্চায় ঢুকে পড়লেন বিশ্বকাপ ফাইনালের আম্পায়াররা! 

কেন আম্পায়ারদের নিয়ে আলোচনা হচ্ছে, সেই প্রসঙ্গে আসার আগে জেনে নেওয়া কারা ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন। মোদী স্টেডিয়ামে ফাইনালে অনফিল্ড আম্পায়ার দু'জন হলেন রিচার্ড ইলিংওর্থ এবং রিচার্ড কেটলবরো। নেটিজেনদের একানশের কথায়, কেটলবরো ভারতের জন্য 'অপয়া'! 

পরিসংখ্যান বলছে, ২০১৪ সাল থেকে আইসিসি টুর্নামেন্টের নকআউট পর্বে ভারতের কোনও ম্যাচে যদি আম্পায়ার হন কেটলবরো, সেই ম্যাচই হারতে হয়েছে ব্লু ব্রিগেডকে! ২০১৪ সালের টি২০ বিশ্বকাপ ফাইনালে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে আম্পায়ার ছিলেন কেটলবরো। ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনাল ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচে আম্পায়ার ছিলেন কেটেলবরো। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ। কেটেবরো আম্পায়ার ছিলেন। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচে আম্পায়ারিং করেছিলেন তিনি। ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও একই ছবি। আর সব ম্যাচেই ভারতকে খালি হাতে ফিরতে হয়েছে। 

এই পরিসংখ্যানের কারণেই নেটপাড়ায় তুমুল আলোচনায় আছেন কেটেলবরো। অনেকে মজা করে এও বলছেন, রবিবার মাঠে ভারতকে শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নয়, লড়াই করতে হবে আম্পায়ারের সঙ্গেও! কেটেলবরোর সঙ্গে থাকছেন রিচার্ড ইলিংওর্থ। ভারতের সঙ্গে তাঁরও সম্পর্ক খুব একটা 'মধুর' নয়। 

এবারের বিশ্বকাপে দুই সেমিফাইনালেই আম্পায়ার হিসেবে দায়িত্ব সামলেছেন কেটেলবরো ও ইলিংওর্থ। ভারত-নিউজিল্যান্ড ম্যাচে ছিলেন ইলিংওর্থ ও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচের দায়িত্বে ছিলে কেটেলবরো। ফাইনালে এবার দু'জনকে একসঙ্গে দেখা যাবে। এছাড়াও মেগা ম্যাচের তৃতীয় আম্পায়ার হলেন জোয়েল উইলসন। চতুর্থ আম্পায়ার ও ম্যাচ রেফারি হলেন যথাক্রমে ক্রিস গ্যাফানি ও অ্যান্ডি পাইক্রফ্ট। এখন দেখার রবিবার মাঠে কী কামাল দেখান ভারতীয় ক্রিকেটাররা!


```