Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২০২৮ সালের অলিম্পিক্সে ক্রিকেট, মুম্বইতে বৈঠক করে জানাল আইওসি

২০২৮ সালের অলিম্পিক্সে ক্রিকেট, মুম্বইতে বৈঠক করে জানাল আইওসি

শেষ আপডেট: 16 October 2023 15:27

দ্য ওয়াল ব্যুরো: জল্পনা অনেকদিন ধরেই চলছিল। অবশেষে ১২৮ বছর পরে অলিম্পিক্সে ক্রিকেট ফিরছে। শেষবার ১৯০০ সালের প্যারিস অলিম্পিক্সে ক্রিকেট ছিল। তারপর সেটি উঠে যায়। কারণ সেবার একটা ম্যাচেই খেতাব নির্ধারিত হয়। ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে ফাইনাল হয়।

মুম্বইতে ৪০ বছর পরে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির বৈঠক হচ্ছে। সেই বৈঠকের মধ্যেই সোমবার আইওসি সভাপতি টমাস বাখ জানিয়ে দিয়েছেন, ২০২৮ সালের লস এঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মোট ১২টি দল এই আসরে খেলবে। টি ২০ ফরম্যাটে খেলা হবে।

এবারই প্রথম এশিয়ান গেমসে ক্রিকেটকে নেওয়া হয়েছে। ভারতের পুরুষ ও মহিলা দল উভয়ই চ্যাম্পিয়ন হয়। অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার ঘটনায় বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, এটি একটি যুগান্তকারী ঘটনা। আবারও ক্রিকেট ইতিহাসের সাক্ষী হতে চলেছে।

এদিন আইওসি বৈঠকে ভোটাভুটি হয়েছে। তাতে বেশিরভাগ সদস্যই ক্রিকেটকে নেওয়ার পক্ষে সওয়াল করেছেন। এবার দেখার, অলিম্পিক্সের জন্য ভারতীয় বোর্ড সিনিয়র না জুনিয়র দল খেলায়। তবে রোহিত, কোহলিরা খেললে মেগা ইভেন্টের আকর্ষণ অনেক বাড়বে সন্দেহ নেই।

এবার আইওসি কর্তারা ক্রিকেট ছাড়াও আরও চারটি খেলাকে গেমসের অন্তর্ভুক্ত করেছে। সেগুলি হল, স্কোয়াশ, ফ্ল্যাগ বল, সফট বল ও ল্যাক্রোস।


```