Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

ইনিয়েস্তার বিদায়ী ম্যাচে আগুনঝরা এল ক্লাসিকো

দ্য ওয়াল ব্যুরো:  বার্সার লিগ জয় সম্পূর্ন। রিয়েলও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। তাই কার্যত মরশুমের শেষ এল ক্লাসিকো হওয়ার কথা ছিল নিয়মরক্ষার। কিন্তু বদলে তা হয়ে দাঁড়ালো আগুনঝরা এক লড়াই। সৌজন্যে ৫ ফুট ৭ ইঞ্চির এক ভদ্রলোক। না মেসি নন, বরং এই ম্

ইনিয়েস্তার বিদায়ী ম্যাচে আগুনঝরা এল ক্লাসিকো

শেষ আপডেট: 7 May 2018 04:36

দ্য ওয়াল ব্যুরো:  বার্সার লিগ জয় সম্পূর্ন। রিয়েলও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। তাই কার্যত মরশুমের শেষ এল ক্লাসিকো হওয়ার কথা ছিল নিয়মরক্ষার। কিন্তু বদলে তা হয়ে দাঁড়ালো আগুনঝরা এক লড়াই। সৌজন্যে ৫ ফুট ৭ ইঞ্চির এক ভদ্রলোক। না মেসি নন, বরং এই ম্যাচের আবহ তৈরি হয়েছিল মাঝমাঠের আর এক সেনানীকে কেন্দ্র করে। তিনি ইনিয়েস্তা। বার্সার বহুযুদ্ধের নায়ক ইনিয়েস্তার কাতালান জার্সি গায়ে এটাই ছিল শেষ ম্যাচ। আর এই ম্যাচ সাক্ষী থাকলো আক্রমণ-প্রতিআক্রমণ, অজস্র হলুদ কার্ড, একটা লাল কার্ড এবং চার গোলের। খেলার শুরু থেকেই আক্রমণ শুরু করে বার্সা। ১০ মিনিটের মাথায় প্রতিআক্রমণে মাঝমাঠে বল পান সুয়ারেজ। সের্জিও রবের্টোর সঙ্গে ওয়াল খেলে ১-০ করেন সুয়ারেজ। এরপরেই খেলায় ফেরে রিয়েল। ১৪ মিনিটের মাথায় ক্রুজ-রোনাল্ডো-বেঞ্জিমার ত্রিফলা বার্সা ডিফেন্স ভেঙে ফেলে। ক্রুজের ক্রসে শট নেন বেঞ্জিমা। বক্সের মধ্যে থাকা রোনাল্ডো নিজের মার্কার পিকেকে বোকা বানিয়ে ১-১ করেন। প্রথমার্ধেই বার্সার হয়ে হলুদ কার্ড দেখেন মেসি ও সুয়ারেজ। কার্ড দেখেন রিয়েলের র‍্যামোস, ভারান ও নাচো। তবে প্রথমার্ধের একেবারে শেষে সের্জিও রবের্টো লাল কার্ড দেখলে বার্সা কিছুটা চাপে পড়ে যায়। দ্বিতীয়ার্ধের পুরোটায় তাঁদের ১০ জনে খেলতে হয়। প্রথমার্ধে কিছুটা চোট পাওয়ায় দ্বিতীয়ার্ধে আর রোনাল্ডোকে নামাননি জিদান। পরিবর্তে নামান অ্যাসেন্সিওকে। ৫৪ মিনিটের মাথায় সুয়ারেজের পাশ থেকে জোরালো শটে ২-১ করেন মেসি। এরপর গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়েল। ৭২ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে বেলের কোণাকুণি শট ডের’স্টেগেনকে পরাস্ত করে জালে জরিয়ে যায়। শেষ অবদি ২-২ গোলে খেলা শেষ হয়। দুই প্রান্তে দুই গোল কিপারের দক্ষতায় বেশ কিছু গোল সেভ হয়। নইলে গোলের সংখ্যা আরও বাড়তো। ফলে বার্সার দুটো রেকর্ড অক্ষুন্ন থাকলো। এই মরশুমের একটিও এল ক্লাসিকোতে না হারা। অন্যদিকে এখনও পর্যন্ত এই মরশুমে হারেনি ইনিয়েস্তার বার্সা।

```