Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: ‘আইপিএলে সুযোগ পেলে অবশ্যই খেলব’, সাফ জানালেন পাকিস্তানি পেসার মহম্মদ আমির

পরের বছর ব্রিটেনের (Britan) পাসপোর্ট পেতে পারেন পাকিস্তানি বোলার মহম্মদ আমির (Mohammad Amir)। তাঁর স্ত্রী, নারজিস ব্রিটিশ নাগরিক। সেই সুবাদে তখন আইনিভাবে আইপিএলে (IPL) খেলার কোনও বাধা থাকবে না আমিরের।

IPL 2025: ‘আইপিএলে সুযোগ পেলে অবশ্যই খেলব’, সাফ জানালেন পাকিস্তানি পেসার মহম্মদ আমির

মহম্মদ আমির

শেষ আপডেট: 24 April 2025 12:30

দ্য ওয়াল ব্যুরো: পরের বছর ব্রিটেনের (Britan) পাসপোর্ট পেতে পারেন পাকিস্তানি বোলার মহম্মদ আমির (Mohammad Amir)। তাঁর স্ত্রী, নারজিস ব্রিটিশ নাগরিক। সেই সুবাদে তখন আইনিভাবে আইপিএলে (IPL) খেলার কোনও বাধা থাকবে না আমিরের।

এই প্রসঙ্গে আগামী মরশুমে ভারতের ক্রিকেট লিগ খেলতে চান তিনি, নামতে চান কোনও দলের হয়ে, সেই নিয়ে আগাম ইচ্ছেপ্রকাশ করলেন পাকিস্তানের পেসার। জানালেন, সুযোগ পেলে অবশ্যই আইপিএল খেলবেন তিনি।

কিন্তু সেই সময় পিএসএলের (PSL) কোনও দলের তরফ থেকে যদি প্রস্তাব আসে? এই নিয়েও স্পষ্ট বক্তব্য রেখেছেন আমির। জানিয়েছেন, দুই লিগের মধ্যে বেছে নিতে হলে তিনি আইপিএলের চুক্তিতেই সই করবেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকার দেন মহম্মদ আমির। সেখানেই কথাপ্রসঙ্গে উঠে আসে আইপিএল। ব্রিটেনের পাসপোর্ট পাওয়া এবং তার ফলে আইপিএলে নামা নিয়ে তাঁকে জিজ্ঞেস করা হয়। তখনই বছর তেত্রিশের পাকিস্তানের সিমার বলেন, ‘সত্যি বলতে যদি সুযোগ পাই, তাহলে আইপিএলে খেলব। আর এটা আমি খোলামেলা বলতে চাই। যদি সুযোগ না আসে তবেই পিএসএলের কথা ভাবব। পরের বছর আইপিএলে নামার সম্ভাবনা রয়েছে। তখন যদি সুযোগ আসে, তাহলে সেটা নেব না কেন?’

এ বছর যেমন দুটি দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ পিঠোপিঠি শুরু হয়েছে। একই সঙ্গে চলছে। তাকে ঘিরেও জটিলতা ও বিতর্ক দানা বেঁধেছে। যদিও আগামী সিজনে এমন সমস্যা তৈরি হবে না বলেই মত আমিরের। যুক্তি দিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় না আইপিএল আর পিএসএলের মধ্যে সূচি নিয়ে সংঘাত হবে বলে। এবছর এটা হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির জন্য।‘ পাশাপাশি পিএসএল নিয়ে তাঁর মন্তব্য, ‘যদি পিএসএলে প্রথমে বাছা হয়, তাহলে পরে নাম তুলে নিতে পারব না। আমি খেলতে বাধ্য। একইভাবে আইপিএলে প্রথমে বাছা হলেও আমি লিগ থেকে নাম তুলব না। এখন কোথায় প্রথমে বাছাই হচ্ছে তার উপর সমস্তটা নির্ভর করছে।‘

এর পাশাপাশি প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারদেরও নিশানা করেছেন আমির। তাঁর মন্তব্য, ‘পাকিস্তানের খেলোয়াড়দের আইপিএলে ব্যান করা হয়েছিল। কিন্তু আমাদের প্রাক্তন ক্রিকেটারদের কেউ কমেন্ট্রি করেছেন, কেউ কোনও ফ্র্যাঞ্চাইজির কোচিংয়েরও দায়িত্বে ছিলেন।‘ নাম না করলেও আমিরের নিশানা যে ওয়াসিম আক্রম আর রামিজ রাজার দিকে, সেটা স্পষ্ট। তার কারণ, ওয়াসিম কলকাতা নাইট রাইডার্সের কোচ ছিলেন। আর রামিজ ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন।


```