Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধোনির মেন্টর হওয়া নিয়ে বিতর্ক, উঠল স্বার্থের সংঘাতের মতো গুরুতর অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: চব্বিশ ঘন্টাও কাটল না, তার মধ্যেই বিতর্ক ধেয়ে এল এম এস ধোনির (MS Dhoni) দিকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি স্বার্থের সংঘাতে (Conflict of interest) জড়িয়ে গিয়েছেন। একই ব্যক্তি বিভিন্ন পদে রয়েছেন। ভারতীয় বোর্ডের (Bcci) অ্যাপে

ধোনির মেন্টর হওয়া নিয়ে বিতর্ক, উঠল স্বার্থের সংঘাতের মতো গুরুতর অভিযোগ

শেষ আপডেট: 9 September 2021 14:00

দ্য ওয়াল ব্যুরো: চব্বিশ ঘন্টাও কাটল না, তার মধ্যেই বিতর্ক ধেয়ে এল এম এস ধোনির (MS Dhoni) দিকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি স্বার্থের সংঘাতে (Conflict of interest) জড়িয়ে গিয়েছেন। একই ব্যক্তি বিভিন্ন পদে রয়েছেন। ভারতীয় বোর্ডের (Bcci) অ্যাপেক্স কাউন্সিলের (Appex Council) কাছে বৃহস্পতিবার একটি অভিযোগ জমা পড়েছে। তাতে লেখা হয়েছে, ধোনির ভারতীয় দলের মেন্টর হওয়া অনৈতিক। বুধবার রাতেই বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে জাতীয় নির্বাচক কমিটি। সেই সঙ্গে দলের মেন্টর হিসেবে ধোনির নাম ঘোষণা করা হয়েছে। এমনকি প্রাক্তন দলনেতাকে নতুন দায়িত্বের জন্য শুভেচ্ছা জানিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভও। মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সদস্য সঞ্জীব গুপ্তা স্বার্থের সংঘাত নিয়ে অভিযোগ জানান মাহির বিরুদ্ধে। লোধা কমিশনের রিপোর্ট অনুযায়ী, একব্যক্তি কখনই দুটি পদে থাকতে পারবেন না। প্রত্যেকে একটি পদেই থাকতে পারবেন। কিন্তু মহেন্দ্র সিং ধোনির ক্ষেত্রে সেই নিয়ম ভাঙা হয়েছে বলে তাঁর অভিযোগ। তিনি জানিয়েছেন, আইপিএলে চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনিই আবার আসন্ন বিশ্বকাপে জাতীয় দলের মেন্টর। এটাই স্বার্থের সংঘাত। তাঁর বিরুদ্ধে নিয়ম অন্যরকম হবে কেন? বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল এই অভিযোগের সত্যতা মেনে নিয়েছে। এই কাউন্সিলে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ। বোর্ডের পক্ষ থেকে বলা হয়, “হ্যাঁ, অ্যাপেক্স কাউন্সিলের দুই সদস্যের কাছে অভিযোগ জানিয়েছেন গুপ্তা। তিনি লোধা কমিশনের ৩৮ (৪) নম্বর আইনের কথা বলেছেন। যেখানে লেখা আছে বোর্ডের কোনও সদস্য একের বেশি পদে থাকতে পারবেন না। অ্যাপেক্স কাউন্সিল এই বিষয়ে তদন্ত করে দেখবে।’’ যদি তেমন পরিস্থিতি হয়, তা হলে সিএসকে-র অধিনায়কত্ব ছেড়ে দিতে পারেন ধোনি। কারণ আইপিএলে তিনি ক্রিকেটার হিসেবে বেশিদিন খেলবেন না। তাঁর অধিনায়ক হিসেবে নতুন করে কিছু দেওয়ার নেই। বরং টোয়েন্টি ২০ বিশ্বকাপে ভারতের মেন্টর হওয়া তাঁর কাছে চ্যালেঞ্জিং কাজ। সেটিতেই তিনি মনোনিবেশ করতে পারেন।  

```