Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সমালোচনার ঝড়, নিজের টুইট নিজেই গিলল অ্যাথলেটিক্স ফেডারেশন

দ্য ওয়াল ব্যুরো: ফিনল্যান্ডের টাম্পেরে’তে তখন সবে সেমি ফাইনাল শেষ হয়েছে। ৫২.১০ সেকেন্ডে ৪০০ মিটার দৌড়ে ফাইনালের পথে পা বাড়িয়েছেন হিমা দাস। বাকি আর মাত্র একটা ধাপ। হিমার এই কৃতিত্বে শুভেচ্ছা জানিয়ে বুধবার ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের তরফে

সমালোচনার ঝড়, নিজের টুইট নিজেই গিলল অ্যাথলেটিক্স ফেডারেশন

শেষ আপডেট: 13 July 2018 12:12

দ্য ওয়াল ব্যুরো: ফিনল্যান্ডের টাম্পেরে’তে তখন সবে সেমি ফাইনাল শেষ হয়েছে। ৫২.১০ সেকেন্ডে ৪০০ মিটার দৌড়ে ফাইনালের পথে পা বাড়িয়েছেন হিমা দাস। বাকি আর মাত্র একটা ধাপ। হিমার এই কৃতিত্বে শুভেচ্ছা জানিয়ে বুধবার ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের তরফে টুইট করা হয়। শুক্রবার হিমার সোনা জেতার পর সেই টুইট নিয়েই শুরু হলো বিতর্ক। অবশেষে ক্ষমা চাইল ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন। https://twitter.com/afiindia/status/1017247103578460160 সেমি ফাইনালের পর মিডিয়ার সঙ্গে কথা বলছিলেন হিমা। সেই ভিডিও তুলে ধরেই ফেডারেশনের তরফে টুইট করা হয়, ‘ইংরেজিতে খুব একটা সাবলীল নন হিমা। তবুও তিনি চেষ্টা করেছেন। আমরা তোমার জন্য গর্বিত। ফাইনালেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা কোরো।’ ফাইনালে সোনা জেতার পরেই এই টুইট নিয়ে বিতর্ক শুরু হয়। কেউ লেখেন, 'হিমার কাজ ভাল ইংরেজি বলা নয়, ভারতে এরকম ভাল ইংরেজি বলতে পারা অনেকে আছে কিন্তু হিমার মতো ভাল দৌড়তে পারে এরকম অনেক কমই রয়েছে।‌' কেউ আবার লেখেন, '‌হিমার কাজ ভাল ইংরেজি বলা নয়, ট্র্যাকে ভাল পারফর্ম করা।’ শুধু সাধারণ লোকই নন, অ্যাথলিট জগতের অনেকেই এর বিরোধিতা করেন। তাঁরা বলেন, ফেডারেশনের তরফে এভাবে সরাসরি হিমার ইংরেজি নিয়ে মন্তব্য মেয়েটির মনোবল কমানোর কাজ করবে। হিমা যেখান থেকে উঠে এসে আজ এই কৃতিত্বের অধিকারি হয়েছেন, তা কোনও রুপকথার থেকে কম নয়। তাই ফেডারেশনের উচিত আরও বেশি করে হিমার পাশে থাকা। তা না করে নেতিবাচক মানসিকতার পরিচয় দিচ্ছে ফেডারেশন। https://twitter.com/afiindia/status/1017678494954917888 এই বিতর্ক হওয়ার পর অবশ্য নিজেদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করে ফেডারেশন। তাদের তরফে জানানো হয়, ‘হিমার ইংরেজির নিন্দা তারা করতে চাননি। তাদের প্রধান উদ্দেশ্য ছিল হিমার আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতার পরিচয় দেওয়া। হিমা কোনও কিছুতেই লজ্জা পায়না। হিমা লড়াকু। ফেডারেশন হিমার সবথেকে বড় সমর্থক। কিন্তু কারও খারাপ লেগে থাকলে আমরা ক্ষমাপ্রার্থী।’ https://twitter.com/afiindia/status/1017696841977225216 যদিও ফেডারেশনের সমর্থনেও টুইট করেছেন অনেকে। তাঁদের বক্তব্য, কোনও রকমের নেতিবাচক কথা ফেডারেশন বলেনি। অনেকে বুঝতে ভুল করেছে। এই বিষয় নিয়ে অহেতুক জলঘোলা করা হচ্ছে। https://twitter.com/JaspreetSSahni/status/1017728421751816194  

```