Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রুপো জিতলেন বিন্দ্যারানি দেবী! ভারোত্তোলনে পরপর পদক জয় ভারতের

দ্য ওয়াল ব্যুরো: এবারের কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) আরও একটি পদক জিতল ভারত এবং সেটিও ভারোত্তোলনেই (Weightlifting)। দ্বিতীয় দিনের শেষে ৫৫ কেজি বিভাগে ভারোত্তোলনে রুপো জিতেছেন দেশের অন্যতম সেরা ভারোত্তোলক বিন্দ্যারানি দেব

রুপো জিতলেন বিন্দ্যারানি দেবী! ভারোত্তোলনে পরপর পদক জয় ভারতের

শেষ আপডেট: 31 July 2022 02:08

দ্য ওয়াল ব্যুরো: এবারের কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) আরও একটি পদক জিতল ভারত এবং সেটিও ভারোত্তোলনেই (Weightlifting)। দ্বিতীয় দিনের শেষে ৫৫ কেজি বিভাগে ভারোত্তোলনে রুপো জিতেছেন দেশের অন্যতম সেরা ভারোত্তোলক বিন্দ্যারানি দেবী (Bindyarani Devi)।

প্রথম চেষ্টায় ৮১ কিলো তোলেন বিন্দ্যারানি। দ্বিতীয় বারের চেষ্টায় তোলেন ৮৪ কেজি ভার। তৃতীয় চেষ্টায় ৮৬ কেজি তোলেন। এরপর ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৬ কেজি ভার তুলে নিজের পদক নিশ্চিত করেন বিন্দিয়া। সবমিলিয়ে মোট ২০২ কেজি ওজন তোলেন তিনি।

https://twitter.com/Media_SAI/status/1553488790085283840?s=20&t=XEQgBeOHgkfZLM-mD_l0bA

তবে কমনওয়েলথ গেমসে যাঁর দিকে সকলের নজর ছিল সেই মীরাবাঈ চানু গতকালই সোনা জিতেছেন। চানুর হাত ধরেই বার্মিংহাম কমনওয়েলথ গেমসে প্রথম সোনা পেয়েছে ভারত। মহিলাদের ৪৯ কেজি বিভাগে স্ন্যাচেই ৮৮ কেজি ওজন তোলেন তিনি। যা তাঁর ব্যক্তিগত সেরা পারফরম্যান্স এবং জাতীয় রেকর্ডের পাশাপাশি কমনওয়েলথ গেমসের মঞ্চেও নতুন রেকর্ড।

কমনওয়েলথে সোনা জিতলেন চানু! ভারোত্তোলনে তৃতীয় পদক ভারতের


```