
শেষ আপডেট: 28 June 2018 16:10
ব্যবহার করে বাতিল করা হয় পেনাল্টি। দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণ শুরু করে কলম্বিয়া। ফালকাওকে সামনে রেখে কুয়াড্রাদোরা আক্রমণ করতে থাকেন। ৭৪ মিনিটে ফালকাওয়ের কর্নার থেকে হেডে গোল করেন ইয়েরি মিনা। তারপর অনেক চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি সেনেগাল।
অন্যদিকে শেষ ষোলোয় যাওয়ার জন্য জাপানের দরকার ছিল ড্র। প্রতিপক্ষ পোল্যান্ড গ্ৰুপের কোনও ম্যাচ না জেতায় তাদের কাছে ছিল সম্মান রক্ষার লড়াই। ৫৯ মিনিটের মাথায় ফ্রিকিকে মাথা ছুঁইয়ে ম্যাচের একমাত্র গোল করেন পোল্যান্ডের বেদনারেক। ফলে পোল্যান্ড জেতে ১-০ গোলে।
কলম্বিয়া সেনেগালকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্ৰুপ শীর্ষে থেকে চলে গেল পরের রাউন্ডে। অন্যদিকে জাপান আর সেনেগালের মধ্যে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। দু'দলের পয়েন্ট সমান, গোল পার্থক্য সমান। কিন্তু জাপান সেনেগালের থেকে ২টো হলুদ কার্ড কম খেয়েছে। এই হলুদ কার্ড গড়ে দিল পার্থক্য। ফেয়ার প্লে'র উপর নির্ভর করে এই প্রথম কোনও দল পৌঁছাল শেষ ষোলোয়। রাশিয়া বিশ্বকাপে এশিয়ার একমাত্র দল হিসেবে প্রি কোয়ার্টারে পা রাখল জাপান। অন্যদিকে আফ্রিকার শেষ ভরসা সেনেগাল বিদায় নিল বিশ্বকাপ থেকে। শেষ ষোলোয় ইংল্যান্ড আর বেলজিয়ামের মধ্যে কে কার মুখোমুখি হয়, তা জানা যাবে কয়েক ঘণ্টা পরেই।