Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখে হাসি থাকলেও ভিকুনার মুখোমুখি হওয়ার আগে চিন্তাতেই রয়েছেন মোহনবাগান কোচ হাবাস

দ্য ওয়াল ব্যুরো: বারবারই বলছেন অতীত রেকর্ড কোনও সমস্যা করবে না। কিন্তু কোথাও যেন একটা চাপা টেনশন হচ্ছে। গতবার কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে ম্যাচে দুইবারের সাক্ষাতে দুইবারই জিততে পারেননি আন্তোনিও লোপেজ হাবাস। সেবার যদিও তিনি ছিলেন এটিকে দলের

মুখে হাসি থাকলেও ভিকুনার মুখোমুখি হওয়ার আগে চিন্তাতেই রয়েছেন মোহনবাগান কোচ হাবাস

শেষ আপডেট: 19 November 2020 12:42

দ্য ওয়াল ব্যুরো: বারবারই বলছেন অতীত রেকর্ড কোনও সমস্যা করবে না। কিন্তু কোথাও যেন একটা চাপা টেনশন হচ্ছে। গতবার কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে ম্যাচে দুইবারের সাক্ষাতে দুইবারই জিততে পারেননি আন্তোনিও লোপেজ হাবাস। সেবার যদিও তিনি ছিলেন এটিকে দলের হেডস্যার। এবার এটিকে-মোহনবাগান দলের কোচ হিসেবে নামবেন কেরল দলের বিপক্ষে। যে দলের কোচ কিবু ভিকুনা, তিনিও ক্ষুরধার মস্তিষ্কের। শুক্রবার ভিকুনাও চাইবেন যেনতেন প্রকারেণ সবুজ মেরুনের থেকে পয়েন্ট কাড়তে। হাবাস সেটি জানেন, তবুও তিনি বিচলিত নন। বৃহস্পতিবার গোয়ায় বেনোলিনের মাঠে প্র্যাকটিস শেষ করে জানিয়েছেন, ‘‘আমার মনে রয়েছে কেরালা আমাদের দুইবারই হারিয়েছিল। তবুও আমরা শেষে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম। ম্যারাথন লিগে এরকম হয়ে থাকে, কিন্তু লক্ষ্যটা যেন ঠিক থাকে।’’ লিগের প্রথম ম্যাচের আগে নিজেদের মিডিয়া প্রতিনিধিকে দিয়েছেন সাক্ষাৎকারও। প্রশ্ন : কেরালাকে নিয়ে তা হলে আপনার ভাবনা কী? হাবাস : আমার ভাবনা খুবই সহজ, মাঠে যাও, ভাল খেলো, জিতে মাঠ ছাড়ো। তবে আমি বাস্তববাদী, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা বলতে ভালবাসি। সেই ভাবে আমরা প্র্যাকটিসের জন্য পর্যাপ্ত সময় পাইনি, সেটিও মাথায় রাখতে হবে, ছেলেরা তবুও আত্মবিশ্বাসী ভাল করার বিষয়ে। প্রশ্ন : কেরালা বরাবর আপনার দলের কাছে বড় চ্যালেঞ্জ, সেটি মানবেন তো? হাবাস : পরিসংখ্যান তো মানতেই হবে। কিন্তু এও ঠিক, গতবার আমরা দুইবার হারলেও খেতাব পেয়েছিলাম, এটায় একটা তৃপ্তি রয়েছে। এও ঠিক, গতবার রেফারি আমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত না দিলে হয়তো হারতাম ওদের বিপক্ষে, দেখা যাক এবার কী হয়! ঘরের মাঠে তো ড্র হলেই সঠিক হতো, কিন্তু রেফারি আমাদের প্রতি সুবিচার করেননি। প্রশ্ন : প্রতিপক্ষ কেরালা নিয়ে কী বলবেন? হাবাস : দেখুন, ওদের দলেও নতুন কোচ এসেছেন, তিনি কিবু ভিকুনা, ভাল কোচ। দলটি সারাক্ষণ দৌড়য়, বেশকিছু ভাল তারকা রয়েছে। তবে এও ঠিক আমাদের দলেও অনেক বদল এসেছে। ব্র্যাড ইনম্যান থেকে শুরু করে সন্দেশ জিঙ্ঘান, শুভাশিস বসুরা এসে যাওয়ায় আমাদের দল আরও শক্তিশালী। আমরা তিন পয়েন্টের জন্যই মাঠে নামব। প্রশ্ন : কেরালার এই কোচ ছিলেন গতবার মোহনবাগানের কোচ, আপনি এটিকে দলের কোচ। এবার লড়াই তো আপনাদের মধ্যে? হাবাস : (হেসে), না, না খেলবে তো ফুটবলাররা, আমরা শুধু কৌশল বলে দিতে পারি। ভিকুনার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে, তিনি ভাল কোচ, গেমরিডিংয়েও দক্ষ। তিনি গত মরসুমে আই লিগ জিতেছিলেন, আমি আইএসএল খেতাব পেয়েছিলাম, তাই সকলের আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক (হেসে)। প্রশ্ন : এই মহামারির মধ্যে এত বড় টুর্নামেন্ট হচ্ছে, সেই ভাবে তো কোনও দলই ভাল করে নিজেদের মধ্যে সমঝোতা গড়ে তুলতে পারল না? হাবাস : এটা শুধু আমাদের সমস্যা নয়, প্রতিটি দলই এরকম সমস্যা মোকাবিলা করেছে। এত কম সময়ে অনুশীলন করে মাঠে নামলে চোট পাওয়ার ভয় থাকে, আমার চিন্তা সেখানেই। আর দর্শকহীন মাঠে খেলাটিও চ্যালেঞ্জ ফুটবলারদের কাছে। ফাঁকা মাঠে খেললে পারফরম্যান্সের ওপরও প্রভাব পড়বে, আমার তেমনই আশা।

```