Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সুপার ক্লেটন! সাম্বা ম্যাজিকেই লাল হলুদে কাপ জয়ের উৎসব

তিনিই পারেন! তিনিই পারেন লাল হলুদ সমর্থকদের মুখে হাসি ফোটাতে। ছয়বছর আগে এই মঞ্চে বুক ফাটা কষ্ট নিয়ে মাঠ ছেড়েছিলেন।

সুপার ক্লেটন! সাম্বা ম্যাজিকেই লাল হলুদে কাপ জয়ের উৎসব

শেষ আপডেট: 28 January 2024 23:14

দ্য ওয়াল ব্যুরো: তিনিই পারেন! তিনিই পারেন ইমামি ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে হাসি ফোটাতে। ছয়বছর আগে এই মঞ্চে বুক ফাটা কষ্ট নিয়ে মাঠ ছেড়েছিলেন। সেই ব্রাজিলীয় তারকা ক্লেটন সিলভা জয়ের গোলটি করে শাপমুক্তি ঘটালেন লাল হলুদ বাহিনীর।

১২ বছর সর্বভারতীয় কোনও ট্রফি ছিল না ইস্টবেঙ্গলের। অবশেষে সেটি ধরা দিল দুই বিদেশির হাত ধরে। একজন কোচ কার্লোস কুয়াদ্রাতের কথা বলতে হবে, অন্যজন তারকা ফুটবলার ক্লেটন। তাঁর সাম্বা ম্যাজিকেই শেষ হাসি লাল হলুদের। হয়তো এই আনন্দে সারা রাত ঘুমোতে পারবেন না সমর্থকরা।

কোনও কোচ পারেননি শেষ পাঁচবছর। কে আসেননি কোচের দায়িত্বে? ববি ফাউলার থেকে স্টিফেন কনস্টানটাইন, কিংবা বাকি কোচরাও। কুয়াদ্রাত এসে স্বপ্ন দেখাতে শুরু করলেন অগণিত সমর্থকদের।

আরও একজন ব্রাজিলীয় ফরোয়ার্ড সিলভা। তিনি আসল ম্যাচগুলিতে ধারাবাহিকভাবে গোল করে এসেছেন। এদিনও জানালেন খেলা শেষে, আমরা আত্মবিশ্বাস হারিয়েছিলাম। হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। কোচ আমাদের পথ দেখিয়েছেন। আমরা নিজেদের ওপর আস্থা রাখতে শুরু করি।

সিলভা আরও বলেছেন, এই জয়ে দলের সকলের অবদান রয়েছে। বেশি করে বলব সমর্থকদের কথা। তাঁরা কলকাতার বাইরে এসে আমাদের হয়ে সমর্থন জানিয়েছেন, এটিও আমাদের কাছে অনেক। সিলভার গোলেই শেষ হাসি দলের। তিনি ১১১ মিনিটে গোল করে দলের মধুর খেতাব এনে দিয়েছেন। 


```