Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইস্টবেঙ্গলের নতুন মরশুমের অধিনায়ক ক্লেটনই, কে পেলেন সহ নেতৃত্ব

গত মরশুমে লাল হলুদ দলের অধিনায়ক হয়েছিলেন হরমনজ্যোত সিং খাবরা। কিন্তু কোচ কার্লোস কুয়াদ্রাত তাঁকে ম্যাচে ব্যবহার করেননি। যে কারণে দলের বেসরকারী নেতা ছিলেন ব্রাজিলীয় ফরোয়ার্ড ক্লেটনই।

ইস্টবেঙ্গলের নতুন মরশুমের অধিনায়ক ক্লেটনই, কে পেলেন সহ নেতৃত্ব

শেষ আপডেট: 27 June 2024 21:42

দ্য ওয়াল ব্যুরো: ইমামি ইস্টবেঙ্গলের চলতি মরশুমে সিনিয়র দলের অধিনায়ক হিসেবে ক্লেটন সিলভার নাম মনোনিত করা হয়েছে। বৃহস্পতিবার ক্লাবের কার্যকরি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের সহ অধিনায়ক হয়েছেন নাওরেম মহেশ।

গত মরশুমে লাল হলুদ দলের অধিনায়ক হয়েছিলেন হরমনজ্যোত সিং খাবরা। কিন্তু কোচ কার্লোস কুয়াদ্রাত তাঁকে ম্যাচে ব্যবহার করেননি। যে কারণে দলের বেসরকারী নেতা ছিলেন ব্রাজিলীয় ফরোয়ার্ড ক্লেটনই। এবারও ওই নামী বিদেশিকে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে সমর্থকরা ক্যাপ্টেন ক্লেটন নামে ডাকেন।

তিনি ম্যাচে দলের জন্য নিবেদিন প্রাণ। নাওরেম মহেশকে সহ অধিনায়ক করা হয়েছে। ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের দল বাছাই হয়ে গিয়েছে। এদিনই ফরাসি ডিফেন্সিভ মিডফিল্ডার মাদিহ তালালকে দুই বছরের চুক্তিতে দলে নেওয়া হয়েছে। আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল দিমির নাম। এমনকী হিজাজি মাহেরকেও রেখে দেওয়া হয়েছে।

ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের অধিনায়ক হয়েছেন আদিত্য পাত্র ও সহ অধিনায়ক তন্ময় দাস I 

এদিন সভায় ছিলেন না ক্লাবের প্রাক্তন সচিব কল্যাণ মজুমদার। তিনি এবার সহ সভাপতি হয়েছেন। চোখের অস্ত্রোপচারের কারণে তিনি সভায় ছিলেন না। এই সভাকে পরিচালনা করেছেন নতুন সচিব রূপক সাহা।


```