Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

২৩৪ বছরে ইতিহাস, এমসিসি-র প্রেসিডেন্ট পদে বসলেন এক মহিলা

দ্য ওয়াল ব্যুরো: রক্ষণশীলদের আঁতুড়ঘরে বড়সড় টোল খেল। এতদিন যা হয়নি, তাই অবশেষে দিনের আলো দেখল ২৩৪ বছরের ইতিহাসে। ইংল্যান্ডের মেরিলিবন ক্রিকেট ক্লাবের (MCC) প্রেসিডেন্ট (President) পদে বসলেন এক মহিলা। যা এতদিন ভাবাই যায়নি। এর আগে এই সংস্থা

২৩৪ বছরে ইতিহাস, এমসিসি-র প্রেসিডেন্ট পদে বসলেন এক মহিলা

শেষ আপডেট: 3 October 2021 15:21

দ্য ওয়াল ব্যুরো: রক্ষণশীলদের আঁতুড়ঘরে বড়সড় টোল খেল। এতদিন যা হয়নি, তাই অবশেষে দিনের আলো দেখল ২৩৪ বছরের ইতিহাসে। ইংল্যান্ডের মেরিলিবন ক্রিকেট ক্লাবের (MCC) প্রেসিডেন্ট (President) পদে বসলেন এক মহিলা। যা এতদিন ভাবাই যায়নি। এর আগে এই সংস্থার প্রেসিডেন্ট ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন নামী তারকা কুমার সাঙ্গাকারা। এমসিসি ক্রিকেটের নানা আইন প্রণয়ন করে থাকে। সেই সংস্থায় শীর্ষ পদে মহিলাদের অন্তর্ভূক্তি ছিল না। তাঁদের ক্লাবে প্রবেশেও নিষেধাজ্ঞা ছিল। কিন্তু ক্লেয়ার কোনোর প্রেসিডেন্ট হয়ে সেই মিথ ভেঙে দিলেন।গত শতাব্দীর শেষের দিকেও এমসিসির কার্যালয় লর্ডসের ওল্ড প্যাভিলিয়নে রানি ছাড়া কারও প্রবেশাধিকার ছিল না। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কোনোরকে এমসিসির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে অবশ্য ঘোষণা করা হয়েছিল ২০২০ সালের বার্ষিক সাধারণ সভায়। তবে করোনাভাইরাস পরিস্থিতিতে তখনকার প্রেসিডেন্ট কুমার সাঙ্গাকারার মেয়াদ এক বছর বাড়ানোর পর এদিন অবৈতনিক পদের দায়িত্ব নিলেন কোনোর। বর্তমানে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের মহিলা ক্রিকেটের ব্যবস্থাপনা দেখেন তিনি। এ ছাড়া ২০১১ সাল থেকে আইসিসির মেয়েদের ক্রিকেট কমিটির প্রধান হিসেবে কাজ করে আসছেন, সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবেরও পরিচালক তিনি। ২০১৯ সালে এমসিসির সাম্মানিক আজীবন সদস্য করা হয় কোনোরকে। তাঁর সঙ্গে একই দিনে এমসিসির চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়েছেন ব্রুস কার্নেগি-ব্রাউন। ক্রিকেট ক্যারিয়ারে ১৯৯৫ সালে মাত্র ১৯ বছর বয়সে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় কোনোরের। ২০০০ সালে এসে অধিনায়কত্ব শুরু করেন তিনি। ৪২ বছর পর ২০০৫ সালে প্রথমবারের মতো এই বাঁহাতি স্পিনারের অধীনই অ্যাশেজে অস্ট্রেলিয়াকে হারায় ইংল্যান্ড।

```