Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের সঙ্গে খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ক্রিস গেইল

দ্য ওয়াল ব্যুরো: আর মাস তিন। তারপরই আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানাবেন ‘ক্যারিবিয়ান দৈত্য’ ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, অগস্ট-সেপ্টেম্বর মাসে ওয়েস্টইন্ডিজে যে সিরিজ খেলতে যাবে ভারতীয় ক্রিকেট দল, সেখানে খেলেই অবসর নেবে

ভারতের সঙ্গে খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ক্রিস গেইল

শেষ আপডেট: 26 June 2019 14:22

দ্য ওয়াল ব্যুরো: আর মাস তিন। তারপরই আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানাবেন ‘ক্যারিবিয়ান দৈত্য’ ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, অগস্ট-সেপ্টেম্বর মাসে ওয়েস্টইন্ডিজে যে সিরিজ খেলতে যাবে ভারতীয় ক্রিকেট দল, সেখানে খেলেই অবসর নেবেন গেইল। আপাতত ইংল্যান্ডে বিশ্বকাপ খেলছেন গেইল। দু’টো হাফ সেঞ্চুরি করেছেন। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছে অর্ধশত রান। এখনও পর্যন্ত এই বিশ্বকাপে সবচেয়ে উঁচুতে ছয় মারার রেকর্ডও তাঁর দখলেই। তবু টিম ওয়েস্ট ইন্ডিজের হাল ভাল না। পরের রাউন্ডে যাওয়াও প্রশ্ন চিহ্নের মুখে। এর মধ্যেই গেইলের অবসরের ঘোষণা। ওয়েস্টইন্ডিজ সফরে তিনটি টি-টয়েন্টি, তিনটি একদিনের ম্যাচ এবং দু’টি টেস্ট খেলবে ভারতীয় ক্রিকেট দল। গেইল জানিয়েছেন, টি টোয়েন্টি না খেললেও, একদিনের ম্যাচ এবং দুটি টেস্ট তিনি খেলবেন। প্রথম টেস্ট শুরু হবে ২২ অগস্ট এবং দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩ সেপ্টেম্বর। শেষ টেস্ট পাঁচ দিন পর্যন্ত চললে ৭ সেপ্টেম্বর সতীর্থদের থেকে গার্ড অফ অনার নিয়ে বাইশ গজকে বিদায় জানাবেন গেইল। টেস্ট ক্রিকেটে সাত হাজারের বেশি রান তাঁর ঝুলিতে। সঙ্গে ১৪টি সেঞ্চুরি। সর্বোচ্চ রান শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৩৩। ব্যাটের মতো বলেও জাদু দেখিয়েছেন গেইল। আন্তর্জাতিক ক্রিকেটে আড়াইশোর বেশি উইকেটও রয়েছে তাঁর। এ হেন কিংবদন্তিকে সেপ্টেম্বরের পর আর দেখা যাবে না আন্তর্জাতিক ক্রিকেটে।

```