
শেষ আপডেট: 23 November 2023 12:35
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের আগে দারুণ ফর্মে ক্রিস গেইল। তিনি আইপিএলে কোনও দলে নেই। কিন্তু লিজেন্ডস ক্রিকেট লিগে দাপটে খেলে বার্তা দিলেন তিনি এই বয়সেও একই মেজাজে খেলতে পারেন।
এক ওভারের ৫ বলে ২৪ রান! বেদম মারতে গিয়ে ভাঙল ব্যাট। বিধ্বংসী ৫২ রান গেইলের। বুধবার রাতে লিজেন্ডস লিগ ক্রিকেটে একেবারে ট্রেডমার্ক গেইলকে দেখা গেল। যিনি ১৯২.৫৯ স্ট্রাইক রেট রেখে ব্যাটিং করলেন। তাঁর ইনিংসে ছিল আটটি চার এবং দুটি ছক্কা।
এমন ইনিংস খেলার পরেও গেইলের ব্যাট ভেঙে যাওয়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিও দেখে নেটিজেনদের অনেকেই লিখেছেন, গেইল আছেন গেইলেই। তিনি রাজা ছিলেন, রাজা থাকবেন।
Chris Gayle's bat broke during his destructions in Legends League cricket.
— CricketMAN2 (@ImTanujSingh) November 22, 2023
- Universe Boss breaking records to bat as well..!!! pic.twitter.com/B55TRj54Ld
লিজেন্ডস লিগ ক্রিকেটে ভিলওয়ারা কিংসের বিরুদ্ধে ওপেন করতে নেমে এমন আগুনে ব্যাটিং করেন গেইল। একেবারে সহজাত ভঙ্গিতে চার বা ছক্কার মারার চেষ্টা করতে থাকেন। তারইমধ্যে চতুর্থ ওভারের প্রথম বলে রান-আউট হয়ে যান তাঁর ওপেনিং সঙ্গী জ্যাক কালিস। নাইট রাইডার্সকে আইপিএল জেতানো কালিস রান-আউট হতেই মেজাজ বিগড়ে যায় ক্যারিবিয়ান তারকার। ষষ্ঠ ওভারে রায়ান সাইডবটমকে খুব মারেন।
ওই ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইক পান গেইল। তারপর সাইডবটমের তুলোধোনা করেন। ওই ওভারের দ্বিতীয় বলে ছক্কা মারেন। তৃতীয় বলটা ফের বাউন্ডারির বাইরে গিয়ে পড়ে। চতুর্থ বলটা চার হয়। পঞ্চম এবং ষষ্ঠ বলের পরিণতি হয় একই। ইংল্যান্ডের প্রাক্তন পেসারের ওভারের পাঁচ বলে ২৪ রান করেন গেইল। সেইসঙ্গে ১৮ বলে ২৬ রান থেকে ২৩ বলে অর্ধশতরান করে ফেলেন।
তবে সেইসব ছাপিয়ে ষষ্ঠ ওভারের চতুর্থ বলের ভিডিয়ো সাইডবটমের শর্ট ডেলিভারি এক্সট্রা কভারের দিকে চার মারেন গেইল। বলের সঙ্গে সংযোগ হওয়ার সঙ্গে-সঙ্গেই ব্যাট ভেঙে যায়। ড্রেসিংরুমের দিকে তাকিয়ে নয়া ব্যাট চান ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা। তারপর আর বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি।