Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: চার উইকেটে মুম্বইকে হারাল চেন্নাই, ছয় মেরে দলকে জেতালেন রবীন্দ্র

৫ বল বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ নিজেদের পকেটে পুরে নিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। চিপকে দিনের শেষে ধোনিদের (MS Dhoni) জয়ধ্বনি। 

IPL 2025: চার উইকেটে মুম্বইকে হারাল চেন্নাই, ছয় মেরে দলকে জেতালেন রবীন্দ্র

মুম্বইকে হারাল চেন্নাই

শেষ আপডেট: 23 March 2025 23:31

দ্য ওয়াল ব্যুরো: ৫ বল বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ নিজেদের পকেটে পুরে নিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। চিপকে দিনের শেষে ধোনিদের (MS Dhoni) জয়ধ্বনি। 

রোববার আইপিএল-এ (IPL 2025) লড়াই ছিল চেন্নাই-মুম্বইয়ের। যেখানে রোহিত খাতাই খুলতে পারলেন না। শূন্যের নিরিখে খাতায় সবার উপরে হিটম্যানেরই নাম। ১৮টি শূন্য যে তিন ব্যাটারের নামে রয়েছে তাঁদের মধ্যে একজন রোহিত শর্মা। বাকিরা দীনেশ কার্তিক এবং গ্লেন ম্যাক্সওয়েল।

চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians) পাঁচবার করে আইপিএল জিতেছে। যে কারণে গোটা দেশ মোটামুটি ভাবে ধরেই নিয়েছিল আজ থেকেই আইপিএল মরশুম শুরু।

হেভিওয়েট দুই দলের সম্মানের লড়াইয়ে শেষ হাসি হেসেছে ধোনিরা। চেন্নাইয়ের স্পিনারদের কেরামতিতে মুম্বই ১৫৫ রানে শেষ হয় মুম্বইয়ের ইনিংস। 

একদা ধোনিদের দলের খেলোয়াড় দীপক চাহার মুম্বইয়ের হয়ে রান না করলে আরও কমেই শেষ হয়ে যেতে পারত এই ইনিংস। মোদ্দা কথা দিনান্তে ধোনির দল জিতল ৪ উইকেটে।

টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাইয়ের ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড়। স্পিন্নিং পিচকে কাজে লাগিয়ে স্পিনারের দাপট দেখা গিয়েছে এদিন। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, নুর আহমেদ এবং রাচিন রবীন্দ্ররা দলে থাকায় যেমন অনেকটা সুবিধা হয়েছে চেন্নাইয়ের, তেমনই বাঁহাতি পেসার খলিল আহমেদও তোলেন তিন উইকেট।

আফগানিস্তানের স্পিনার নুর একাই তুলে নেন চার উইকেট। অশ্বিন নেন একটি। পেসার নাথান এলিসও একটি উইকেট নেন।

অন্যদিকে, মুম্বইয়ের হয়ে কোনও ব্যাটারই তেমন দাপট দেখাতে পারেননি। টিমটিম আশার আলো দেখালেও অধিনায়ক সূর্যকুমার যাদবও মাত্র ২৯ রান করে ফিরে যান। তাও ২৬ বলে। সূর্যের আউটের নেপথ্যে মহেন্দ্র সিং ধোনি। মাত্র ০.১২ সেকেন্ডে স্টাম্প আউট করে মুম্বইয়ের অধিনায়ককে মাঠ ছাড়া করেন তিনি।  


```