Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রিমিয়ার লিগে চার গোল চেলসির, পিছিয়ে পড়েও দুরন্ত জয় স্টার্লিংদের

প্রিমিয়ার লিগে চার গোল চেলসির, পিছিয়ে পড়েও দুরন্ত জয় স্টার্লিংদের

শেষ আপডেট: 8 October 2023 19:16

দ্য ওয়াল ব্যুরো: ইংলিশ প্রিমিয়ার লিগের তারা চ্যাম্পিয়ন দল, অথচ তারা ছন্দ খুঁজে বেড়াচ্ছিল। অবশেষে চেলসি দেখাল তাদের কেন বড় দল বলা হয়। প্রিমিয়ার লিগের ম্যাচে টানা দুটি ম্যাচে জয় পেল তারা।

শনিবার রাতে অ্যাওয়ে ম্যাচে বার্নলির মতো দলকে ১-৪ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। ম্যাচে প্রথমে পিছিয়ে ছিল মরিসিও পচেত্তিনোর দল। গত মার্চ মাসের পরে ফের পরপর দুটি ম্যাচে জয় পেল প্রাক্তন খেতাবধারীরা।

বড় ব্যবধানে ম্যাচ জিতলেও আরও একটা হারের শঙ্কা ঠিকই চেপে ধরেছিল চেলসিকে। ম্যাচে গোলটা আগে করেছিল বার্নলি। ১৫ মিনিটের সময় উইলসন ওডোবার্টের গোলে এগিয়ে যায় ঘরের দল।

এই ম্যাচের দুটি ম্যাচ আগে নিজেদের মাঠে টানা চার ম্যাচ হেরেছে বার্নলি। অবশেষে আত্মঘাতী গোলে হার এড়ানোর পথের সন্ধান পায় চেলসি।

বিরতির তিন মিনিট আগে আমিন আল দাখিলের আত্মঘাতী গোলে সমতায় ফেরে চেলসি। এই গোল আরও আত্মবিশ্বাসী করে তোলে চেলসিকে। তারই সুবাদে দ্বিতীয়ার্ধে একের পর এক গোল আদায় করে নেয় দলটি।

৫০ মিনিটে কোল পালমার পেনাল্টি থেকে চেলসিকে এগিয়ে নেন। ৬৫ মিনিটে রহিম স্টার্লিং গোল করেন। ৭৪ মিনিটে নিকোলাস জ্যাকসন চার নম্বর গোলটি করেছেন।

এই জয়ের ফলে ৮ ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে চেলসি একাদশতম স্থানে উঠে এসেছে। ৮ ম্যাচে তাদের তিন জয় ও তিন হার। দুই ম্যাচে ড্র করেছে। এক পয়েন্ট বেশি নিয়ে ঠিক তাদের উপরে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আট ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে বার্নলি রয়েছে তালিকার নিচের দিক থেকে তিন নম্বরে।


```