Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

Pat Cummins: চ্যাম্পিয়ন্স ট্রফিতে কে হবেন অস্ট্রেলিয়ার অধিনায়ক? দৌড়ে রয়েছেন ২ ক্রিকেটার

আপাতত ২ ক্রিকেটারের নাম এই তালিকায় উঠে এসেছে।

Pat Cummins: চ্যাম্পিয়ন্স ট্রফিতে কে হবেন অস্ট্রেলিয়ার অধিনায়ক? দৌড়ে রয়েছেন ২ ক্রিকেটার

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক প্যাট কামিন্স

শেষ আপডেট: 5 February 2025 14:47

দ্য ওয়াল ব্যুরো : আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় ধাক্কা খেতে চলেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অন্তত এমনটাই আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, চোটের কারণে দলের নিয়মিত অধিনায়ক প্যাাট কামিন্স হয়ত এই টুর্নামেন্টে খেলতে পারবেন না। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, যদি প্যাট কামিন্স ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে একান্তই না খেলতে পারেন, তাহলে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন কে? আপাতত ২ ক্রিকেটারের নাম এই তালিকায় উঠে এসেছে।

কে হতে পারেন অস্ট্রেলিয়ার নয়া অধিনায়ক?

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আপাতত হাতে রয়েছে ২ সপ্তাহ সময়। ইতিমধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, 'এই টুর্নামেন্টে প্যাট কামিন্সের খেলা কার্যত অসম্ভব। সেকারণে দলের একজন নতুন অধিনায়ক দরকার।' আসলে বর্ডার-গাভাসকার ট্রফি খেলার সময় চোট পেয়েছিলেন প্যাট কামিন্স। এই তিনি সম্পূর্ণ সুস্থ হতে পারেননি। এমনকী, এখনও পর্যন্ত শুরু করেননি বোলিং অনুশীলনও।

আশা করা হচ্ছে, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেডের মধ্যে কোনও একজনের হাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নেতৃত্ব তুলে দেওয়া হতে পারে। শ্রীলঙ্কা সফরে কামিন্সের অনুপস্থিতিতে স্টিভ স্মিথ অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া স্মিথের কাছে ক্যাপ্টেন্সির যথেষ্ট অভিজ্ঞতাও রয়েছে। সেকারণে অনেকেই মনে করছেন প্যাট কামিন্স যদি একান্তই না খেলতে পারেন, তাহলে স্টিভ স্মিথকে সেই দায়িত্ব দেওয়া হতে পারে।

স্মিথের অধিনায়কত্বে প্রথম টেস্ট ম্য়াচে ইতিমধ্যে টিম শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার অভিযান শুরু হবে। প্রথম ম্য়াচটা অস্ট্রেলিয়াকে ইংল্যান্ডের বিরুদ্ধে গদ্দাফি স্টেডিয়ামে খেলতে হবে। আশা করা হচ্ছে, শীঘ্রই অস্ট্রেলিয়া ক্রিকেট দল নয়া অধিনায়কের নাম ঘোষণা করবে।


```