Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Champions Trophy 2025: ভারত না পাকিস্তান, কার পাল্লা ভারী? ২৩ ফেব্রুয়ারি মহাসংগ্রাম

এখনও পর্যন্ত এই দুটো দলের মধ্যে মোট ১৩৫ ম্যাচ আয়োজন করা হয়েছে।

Champions Trophy 2025: ভারত না পাকিস্তান, কার পাল্লা ভারী? ২৩ ফেব্রুয়ারি মহাসংগ্রাম

মহম্মদ রিজওয়ান এবং রোহিত শর্মা

শেষ আপডেট: 8 February 2025 22:09

দ্য ওয়াল ব্যুরো: আর কয়েকদিনের মধ্যেই শুরু হবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টে গোটা ক্রিকেট বিশ্বের নজর ভারত বনাম পাকিস্তান ম্যাচের উপর রয়েছে। ইতিপূর্বে, ২২ গজের লড়াইয়ে যখনই এই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে, তখনই একাধিক রোমাঞ্চকর মুহূর্তের সাক্ষী হয়েছে গোটা ক্রিকেট দুনিয়া। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচ দুটো দলের কাছেই যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ম্যাচের উপরই প্লে-অফের ভাগ্য নির্ধারণ করবে।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে। অন্যদিকে, পাকিস্তান তাদের অভিযান শুরু করবে ১৯ তারিখ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এই টুর্নামেন্ট শুরুর আগে দুই দলের হেড টু হেড রেকর্ডের উপর একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। 

দুই দলের হেড টু হেড রেকর্ড

চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে ভারত এবং পাকিস্তান এখনও পর্যন্ত মোট ৫ বার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। এরমধ্যে তিনবার জিতেছে পাকিস্তান। আর ভারত মাত্র ২ ম্যাচে জয়লাভ করতে পেরেছে। ২০১৭ সালে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে মোট দু'বার সাক্ষাৎ হয়েছিল। সেইসময় গ্রুপ পর্যায়ের ম্যাচে টিম ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছিল। কিন্তু, ফাইনাল ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে লজ্জার পরাজয় স্বীকার করতে হয়।

দেখে নিন, ভারত এবং পাকিস্তানের ওয়ানডে রেকর্ড

একদিনের ক্রিকেট ইতিহাসে যদি একবার চোখ বুলিয়ে নেওয়া যায়, তাহলে দেখা যাবে এখনও পর্যন্ত এই দুটো দলের মধ্যে মোট ১৩৫ ম্যাচ আয়োজন করা হয়েছে। একদিনের ক্রিকেটেও পাকিস্তানের পাল্লা অনেকটাই ভারী রয়েছে। তারা মোট ৭৩ ম্যাচে জয়লাভ করেছে। অন্যদিকে ভারত জিতেছে মাত্র ৫৭ ম্যাচ। এছাড়া পাঁচটি ম্যাচ অমীমাংসিত রয়ে গিয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান ক্রিকেট দল: মহম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, ফখর জমান, কামরান গুলাম, সাউদ শাকিল, তৈয়ব তাহির, ফাহিম আশরফ, খুশদিল শাহ, সলমান আলি আগা, উসমান খান, আবরার আহমেদ, হ্যারিস রউফস মহম্মদ হাসনেন, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় ক্রিকেট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা।


```