Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কাফ মাসলে টান, কোয়ার্টারে অনিশ্চিত জোড়া গোলের নায়ক কাভানি

দ্য ওয়াল ব্যুরো: পর্তুগালের বনাম উরুগুয়ে ম্যাচে তখন ৭৪ মিনিট হয়েছে। তাঁর করা জোড়া গোলেই দল এগোচ্ছে জয়ের দিকে। ঠিক সেই মুহূর্তেই চোট পেলেন কাভানি। ঠিক মতো হাঁটতেও পারছেন না। শেষ মেশ প্রতিপক্ষ রোনাল্ডোর কাঁধে হাত দিয়ে ডাগ আউটের পথে পা বাড়ালেন

কাফ মাসলে টান, কোয়ার্টারে অনিশ্চিত জোড়া গোলের নায়ক কাভানি

শেষ আপডেট: 1 July 2018 08:21

দ্য ওয়াল ব্যুরো: পর্তুগালের বনাম উরুগুয়ে ম্যাচে তখন ৭৪ মিনিট হয়েছে। তাঁর করা জোড়া গোলেই দল এগোচ্ছে জয়ের দিকে। ঠিক সেই মুহূর্তেই চোট পেলেন কাভানি। ঠিক মতো হাঁটতেও পারছেন না। শেষ মেশ প্রতিপক্ষ রোনাল্ডোর কাঁধে হাত দিয়ে ডাগ আউটের পথে পা বাড়ালেন কাভানি। উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ বলেছেন, পর্তুগালের বিপক্ষে ম্যাচে এডিনসন কাভানির খুঁড়িয়ে মাঠ ছাড়ার দৃশ্য তাঁকে "দুশ্চিন্তায় ফেলেছে"। কাভানি উরুর মাংসপেশীতে চোট পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পর্তুগালের বিপক্ষে দু'টি গোলই করেন ৩১ বছর বয়সী কাভানি। তাঁর দুই গোলে পর্তুগালকে ২-১এ হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে উরুগুয়ে। ম্যাচের ৭৪ মিনিটের মাথায় খুঁড়িয়ে মাঠ ছাড়েন পিএসজি'তে খেলা এই ফরোয়ার্ড। শুক্রবার ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে উরুগুয়ে। সাংবাদিক সম্মেলনে এসে তাবারেজ বলেন, "আমাদের হাতে খুব বেশী সময় নেই। এই মুহুর্তে আমরা শুধু দুশ্চিন্তাই করতে পারি, চোট কতটা মারাত্মক তা এখনো আমরা জানি না।" কাভানি বলেছেন, "আমি আশা করছি চোটটা সামান্য কিছুই হবে। একটা পর্যায়ে আমি সামান্য ব্যথা অনুভব করি যার ফলে খেলা চালিয়ে যেতে পারিনি। তবে আমি আশা করবো সুস্থ থাকার। পরের ম্যাচে মাঠে খেলতে নামার জন্য যা করতে হয় আমি তাই করবো।" চলতি বিশ্বকাপে সুয়ারেজ-কাভানি জুটির উপর নির্ভর করেই ঘুঁটি সাজিয়েছেন অভিজ্ঞ কোচ অস্কার তাবারেজ। পর্তুগালের বিরুদ্ধেও দেখা গিয়েছে এই জুটির ম্যাজিক। তাই কাভানি খেলার ব্যাপারে আশাবাদী তিনি। কিন্তু চোটের কারণে কাভানি খেলতে না পারলে সেই পরিস্থিতি কীভাবে সামলান উরুগুয়ে কোচ, সেটাই দেখার।

```